ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২০ এপ্রিল, ২০২৫, ০৩:১২ দুপুর

গ্রাম আদালত বিলুপ্তির সুপারিশ

স্থানীয় সরকার সংস্কার কমিশনের সংবাদ সম্মেলন

গ্রাম আদালত বিলুপ্ত করার সুপারিশ করেছে স্থানীয় সরকার সংস্কার কমিশন। আজ রোববার (২০ এপ্রিল) বিকেলে এ সংক্রান্ত সুপারিশ প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে জমা দিয়েছে কমিশন।

পরে সন্ধ্যায় রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে এ বিষয়ে ব্রিফ করেন স্থানীয় সরকার কমিশনের প্রধান অধ্যাপক তোফায়েল আহমেদ।

আরও পড়ুন


তিনি বলেন, গ্রাম আদালত বিলুপ্ত করার সুপারিশ করা হয়েছে। উপজেলাতে পূর্ণাঙ্গ দেওয়ানি ও ফৌজদারি আদালত এবং এডিআর চালু করার সুপারিশ করেছে স্থানীয় সরকার কমিশন। এটি চালু করা গেলে সাধারণ মানুষ দ্রুত বিচার পাবে।

তিনি আরও বলেন, স্থানীয় সরকার মুখে মুখে থাকলেও এতদিন এটা স্থানীয় সরকারের চরিত্র ছিল না। উপর থেকে চাপিয়ে দেয়া। সেই ব্রিটিশ আমল থেকেই এমনটা। একটা সিঙ্গেল শিডিউলে স্থানীয় সরকারের ৫টি প্রতিষ্ঠানে ইলেকশন করার সুপারিশ দিয়েছে কমিশন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে ব্রিটিশ রাজা চার্লসের চি‌ঠি

স্বাধীনতা দিবসে স্মৃতিসৌধে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের শ্রদ্ধা

স্বাধীনতা দিবসে বাংলাদেশকে অ‌ভিনন্দন জানালো পা‌কিস্তান

‘এখন শ্রদ্ধা জানাচ্ছে, কিন্তু ২৫ মার্চ নিয়ে তাদের অনুশোচনা নেই’

স্বাধীনতা দিবসে তারেক রহমানকে থাই প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

পরকীয়ার অভিযোগে যা বললেন অভিনেত্রী মৌসুমীর স্বামী