ভিডিও মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ২০ এপ্রিল, ২০২৫, ০২:৫৪ দুপুর

এপ্রিলের ১৯ দিনে রেমিট্যান্স এলো ১৭২ কোটি ডলার

এপ্রিলের ১৯ দিনে রেমিট্যান্স এলো ১৭২ কোটি ডলার

চলতি মাস এপ্রিলের প্রথম ১৯ দিনেই এসেছে ১৭১ কোটি ৮৭ লাখ ২০ হাজার ডলারের রেমিট্যান্স। বাংলাদেশি মুদ্রায় (প্রতি ডলার ১২২ টাকা হিসাবে) যার পরিমাণ ২০ হাজার ৯৮৪ কোটি টাকা। চলতি মাসে প্রতিদিন গড়ে আসছে ৯ কোটি ডলার বা ১১০৪ কোটি টাকার বেশি।অর্থাৎ এপ্রিলের প্রতিদিন রেমিট্যান্স এসেছে ৯ কোটি চার লাখ ৫৮ হাজার ৯৪৭ ডলার করে। আজ রোববার (২০ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়।

তথ্য পর্যালোচনা করলে দেখা যায়, রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৬৩ কোটি ৯৭ লাখ ডলার। রাষ্ট্র মালিকানাধীন বিশেষায়িত কৃষি ব্যাংকের মাধ্যমে এসেছে ৯ কোটি ২ লাখ ৬০ হাজার ডলার। বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৯৮ কোটি ৫৪ লাখ ২০ হাজার ডলার। এবং বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৩৩ লাখ ৫০ হাজার ডলার। একক ব্যাংক হিসাবে সর্বোচ্চ প্রবাসী আয় এসেছে ইসলামী ব্যাংকের মাধ্যমে ২৬ কোটি ৬৮ লাখ ৮০ হাজার ডলার।

আরও পড়ুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘লাব্বাইক’ ধ্বনিতে মুখরিত আরাফাত ময়দান

নাড়ির টানে বাড়ি ফিরতে কমলাপুরে যাত্রীদের উপচে পড়া ভিড়

সীমিত পরিসরে আজও খোলা ব্যাংক

ইরানে আবারও হামলা, বাড়ল জ্বালানি তেলের দাম

চীন-পাকিস্তানের মধ্যে ১২২ কোটি ডলারের চুক্তি

ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে ২৩ কিলোমিটার থেমে থেমে যানজট