ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২০ এপ্রিল, ২০২৫, ০২:০৯ দুপুর

রাজনৈতিক দল নিবন্ধনের সময়সীমা দুই মাস বাড়ালো ইসি

রাজনৈতিক দল নিবন্ধনের সময়সীমা দুই মাস বাড়ালো ইসি

রাজনৈতিক দল নিবন্ধনের আবেদন জমা দেওয়ার সময়সীমা দুই মাস বাড়িয়ে ২২ জুন পর্যন্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)।

আজ রোববার (২০ এপ্রিল) সন্ধ্যায় নির্বাচন কমিশনে এক ব্রিফিং এ নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আমরা রাজনৈতিক দল নিবন্ধনের আবেদন জমা দেওয়ার সময়সীমা ২২ জুন পর্যন্ত বাড়িয়েছি। কমপক্ষে ৪৬টি রাজনৈতিক দল সময় বাড়ানোর জন্য আবেদন করেছিল। সেই পরিপ্রেক্ষিতেই সময় বাড়িয়েছি।

এদিকে নির্বাচন কমিশন সংশ্লিষ্ট দপ্তর থেকে জানা যায় এখন পর্যন্ত রাজনৈতিক দল নিবন্ধনের জন্য নতুন আবেদন পড়েছে ৬৫টি। এছাড়া ৪৬টি দল সময় বৃদ্ধির জন্য আবেদন করেছে। তবে এই সংখ্যা আরও বাড়তে পারে কারণ এখনও তালিকা তৈরি হচ্ছে।

আরও পড়ুন

এর আগে নির্বাচন কমিশন মার্চে নিবন্ধনের আবেদন চেয়ে গণবিজ্ঞপ্তি দিয়েছিল। তার সর্বশেষ মেয়াদ ছিল আজ পর্যন্ত।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

'রাত ২টা ১৫ মিনিটে' স্বাধীনতার ঘোষণা দেন জিয়াউর রহমান

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে ঢাবির শ্রদ্ধাঞ্জলি

ইরানকে ড্রোন, খাদ্য ও ওষুধ দিচ্ছে রাশিয়া

স্বাধীনতার অনেক আকাঙ্ক্ষা পূরণ হয়নি বলেই নতুন প্রজন্মকে রক্ত দিতে হয়

‘ভারতে গ্রেপ্তারদের ফেরাতে চুক্তি অনুযায়ী অনুরোধপত্র পাঠানো হয়েছে’

স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা