ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২০ এপ্রিল, ২০২৫, ০১:৫৭ দুপুর

মুন্সীগঞ্জে পুকুরে ডুবানো প্লাস্টিকের বস্তা থেকে ৩২৬ রাউন্ড গুলি উদ্ধার 

মুন্সীগঞ্জে পুকুর ডুবিয়ে রাখা প্লাস্টিকের বস্তায় মিলল  ৩২৬ রাউন্ড গুলি 

নিউজ ডেস্ক:   মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ির পাইকপাড়া এলাকায় আলফাজ উদ্দিনের বাড়ির পূর্ব পাশের একটি পুকুর থেকে ৩২৬ রাউন্ড গুলি উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

 শনিবার (১৯ এপ্রিল) দিবাগত রাত ৯টার দিকে গুলিগুলো উদ্ধার করা হয়।


মুন্সীগঞ্জ জেলা পুলিশ এক বিজ্ঞপ্তিতে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে পাইকপাড়ার আলফাজ উদ্দিনের বাড়ির পূর্ব পাশের পুকুরে অভিযান পরিচালনা করে জেলা গোয়েন্দা পুলিশ। এসময় পুকুরের দক্ষিণ পাশে পানির নিচ থেকে রশি দিয়ে গাছের ডালের সঙ্গে ঝুলানো প্লাস্টিকের বস্তায় রক্ষিত একটি টিনের গুলির বাক্সে ৩২৬ (তিনশত ছাব্বিশ) রাউন্ড চায়না রাইফেলের গুলি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়।

আরও পড়ুন

গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ ইশতিয়াক আশফাক বলেন, ‘‘ধারণা করা হচ্ছে ৫ আগস্ট থানা থেকে লুট করা এসব গুলি কোনও দুষ্কৃতকারী অসৎ উদ্দেশ্যে এই স্থানে লুকিয়ে রেখেছিল। অভিযুক্তদের শনাক্ত ও তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান চুক্তি করতে আগ্রহী, তবে বলতে ভয় পাচ্ছে : ট্রাম্প

রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে ব্রিটিশ রাজা চার্লসের চি‌ঠি

স্বাধীনতা দিবসে স্মৃতিসৌধে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের শ্রদ্ধা

স্বাধীনতা দিবসে বাংলাদেশকে অ‌ভিনন্দন জানালো পা‌কিস্তান

‘এখন শ্রদ্ধা জানাচ্ছে, কিন্তু ২৫ মার্চ নিয়ে তাদের অনুশোচনা নেই’

স্বাধীনতা দিবসে তারেক রহমানকে থাই প্রধানমন্ত্রীর শুভেচ্ছা