ভিডিও মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ২০ এপ্রিল, ২০২৫, ০১:৪৬ দুপুর

 কালো কাপড়ে মুখ ঢেকে আওয়ামী লীগের মিছিল

 কালো কাপড়ে মুখ ঢেকে আওয়ামী লীগের মিছিল

নিউজ ডেস্ক:  কিশোরগঞ্জে মুখে কালো কাপড় বেঁধে আওয়ামী লীগের ব্যানারে অজ্ঞাত এলাকায় মিছিল করেছে একদল যুবক।

রোববার (২০ এপ্রিল) সকালে বেশ কয়েকটি স্থানে মিছিল করেন তারা।

নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি আনোয়ার হোসেন মোল্লা সুমন ও সাধারণ সম্পাদক ফয়েজ ওমান খানের ফেসবুক আইডি থেকে এসব মিছিলের ভিডিও পোস্ট করা হয়েছে।

আরও পড়ুন

পুলিশ ও স্থানীয়দের ধারণা, কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক মহাসড়কের কোনো স্থানে মিছিলটি করা হয়েছে। মিছিলে অংশ নেওয়া যুবকদের মুখ কালো কাপড়ে বাঁধা ছিল। ফলে তাদের চেনা যায়নি।

কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, সকালের দিকে মিছিল হয়েছে শুনেছি। তাদের ধরার চেষ্টা চলছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে ‘রক্তপাতের অবসান’ চান এরদোয়ান

কাতারের দোহায় ফের বিস্ফোরণ

নির্বাচনে কারচুপির পরেও সংসদে যাবে জামায়াত: পরওয়ার

৩৫ হাজারের ইরানি ড্রোন ঠেকাতে যুক্তরাষ্ট্রের খরচ ৪০ লাখ ডলার

খামেনির মৃত্যুতে দুর্বল হয়ে পড়েছে ইরানের প্রক্সিশক্তি?

ভাগ্য খুলছে পদোন্নতি বঞ্চিত কর্মকর্তাদের