ভিডিও রবিবার, ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ২৫ মাঘ ১৪৩২

ত্রয়োদশ সংসদ নির্বাচন ২০২৬

জাতীয় নির্বাচনের সর্বশেষ আপডেট ও ব্রেকিং নিউজ

০০ দিন
০০ ঘণ্টা
০০ মিনিট
০০ সেকেন্ড
বিস্তারিত দেখুন
প্রকাশ : ২০ এপ্রিল, ২০২৫, ০৩:২৭ দুপুর

শেষ মুহূর্তের গোলে জয় ম্যানসিটি’র

শেষ মুহূর্তের গোলে জয় ম্যানসিটি’র, ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক : শনিবার ইংলিশ প্রিমিয়ার লিগের খেলায় একেবারে শেষ মুহূর্তে ৮৫ ও ৯২ মিনিটে দুই গোল করে গুডিসন পার্কে এভারটনকে ২-০ গোলে হারিয়েছে পেপ গার্দিওলার দল।

চমকপ্রদ জয়ে চ্যাম্পিয়ন্স লিগে খেলার সম্ভাবনা আরও বাড়িয়ে নিয়েছে ম্যানসিটি। ৩৩ ম্যাচে ৫৮ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে উঠে এসেছে আকাশী-নীলরা। ষষ্ঠ স্থানে থাকা চেলসি এবং সপ্তম স্থানে থাকা অ্যাস্টন ভিলার চেয়ে ৪ পয়েন্ট এগিয়ে তারা। যদিও এক ম্যাচ বেশি খেলেছে সিটি। আগামী মৌসুমে প্রিমিয়ার লিগ থেকে শীর্ষ পাঁচ দল খেলবে চ্যাম্পিয়ন্স লিগে। ইউরোপীয় শীর্ষ ক্লাব প্রতিযোগিতায় অংশ নিতে চাইলে মৌসুম শেষে এই গণ্ডির ভেতরেই থাকতে ম্যানসিটিকে।

স্বাগতিক এভারটনের মাঠে ৮৫ মিনিট পর্যন্ত কঠিন লড়াই করতে হয়েছে সিটিকে। গোলের ভালো সুযোগ তৈরি করতে হিমশিম খাচ্ছিলো তারা। অন্যদিকে এভারটন কিছু ভালো মুহূর্ত তৈরি করে। স্বাগতিক এভারটন গোলের সবচেয়ে কাছাকাছি আসে প্রথমার্ধে। তারকোভস্কি কর্নার থেকে হেড করে পোস্টে মারেন। এরপর দ্বিতীয়ার্ধের শুরুতে সিটি গোলরক্ষক স্টেফান ওর্তেগা স্বাগতিকর দলের জার্রাড ব্রানথওয়েটের হেড ঠেকিয়ে দারুণ সেভ করেন। ৫২ মিনিটে এভারটনের তারকোভস্কি ইনজুরিতে পড়েন। টানা ১০৯টি প্রিমিয়ার লিগ ম্যাচে শুরুর একাদশে থাকা এ তারকার ইনজুরির পর সেরা সুযোগগুলো আসে সিটির। সিটি ফরোয়ার্ড ওমর মারমুশ এভারটনের বদলি খেলোয়াড় মাইকেল কিনের ভুল কাজে লাগাতে পারেননি। শেষ দিকে খেলার নিয়ন্ত্রণ নেয় সিটি।

আরও পড়ুন

৮৫ মিনিটে গোল করেন সিটিকে লিড এনে দেন নিকো ও’রেইলি। এতে স্বাগতিকদের লড়াই স্তিমিত হয়ে যায়। ম্যাথিউস নুনেসের নিচু ক্রস থেকে বল পেয়ে ও’রেইলি চার মিটার দূর থেকে বল জালে ঠেলে দেন। এরপর ৯২ মিনিটে মাতিও কোভাচিচ বক্সের বাইরে থেকে জোরালো শটে দ্বিতীয় গোল করে সিটির জয় নিশ্চিত করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেগম খালেদা জিয়া : এক রাজনৈতিক ধ্রুবতারার মহাকাব্যিক জীবনচিত্র

জামায়াত আমিরের প্রার্থিতা বাতিল চেয়ে আবেদন

শিক্ষার্থীদের নির্বাচনে ভোট দেওয়ার সুবিধার্থে অনলাইনে ক্লাসের সিদ্ধান্ত ঢাবির

এলাকার সন্তান হিসেবে ধানের শীষে ভোট চাই : তারেক রহমান

শহিদ হাদির হত্যার তদন্তে জাতিসংঘের সহযোগিতা চাইল সরকার

যুক্তরাষ্ট্রের নৌবহর মোতায়েন ইরানকে ভয় দেখাতে পারেনি : আরাগচি