ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২০ এপ্রিল, ২০২৫, ০৯:২৩ সকাল

পর্দার মা-ছেলে হয়েছেন বাস্তবের স্বামী-স্ত্রী

পর্দার মা-ছেলে হয়েছেন বাস্তবের স্বামী-স্ত্রী, ছবি: সংগৃহীত।

বিনোদন ডেস্ক : হিন্দি সিরিয়াল ‘পেয়ার কি ইয়ে এক কাহানি’-তে মায়ের ভূমিকায় অভিনয় করেছিলেন অভিনেত্রী কিশ্বর বণিক। একই ধারাবাহিকে তার ছেলের চরিত্রে অভিনয় করেছিলেন সুয়াশ রায়। কিন্তু কেউ ভাবতেই পারেনি, এই দুই অভিনয়শিল্পী প্রেমে পড়বেন। বিষয়টি নিয়ে চমকানোর আরও একটি কারণও তাদের বয়সের পার্থক্য।

অভিনেত্রী কিশ্বরের চেয়ে বয়সে আট বছরের ছোট অভিনেতা সুয়াশ রায়। ১১ বছর আগে পর্দায় তাদের মা-ছেলের রসায়ন দর্শকের কাছে জমেও উঠেছিল বেশ। একপর্যায়ে অভিনেত্রী ঘোষণা করেন, বয়সে আট বছরের ছোট সুয়াশকে বিয়ে করতে চলেছেন তিনি। তাদের সম্পর্কের মাঝে শুধু বয়স নয়, প্রতিবন্ধকতা হতে পারতো ভিন্ন ধর্মের বিষয়টিও। কিশ্বর মুসলিম, আর সুয়াশ ছিলেন একটি হিন্দু পাঞ্জাবি পরিবারের সন্তান। তবে, কিশ্বর স্পষ্ট করে বলেছেন, ধর্ম কখনোই তাদের বিয়ের পথে বাধা ছিল না। ২০১৬ সালে দু’জনের বিয়ে হয়।

আরও পড়ুন

এই দম্পতি বিয়ের সিদ্ধান্ত নিয়েছিল অনেক আগেই। কিন্তু, সুয়াশের পরিবার এ নিয়ে বিরোধিতা করেন। আর বিরোধিতার কারণ ছিল বয়সের পার্থক্য। পরে সুয়াশ তার মা-বাবাকে বুঝিয়ে রাজি করান। অবশেষে তাদের প্রেম বিবাহে পরিণত হয়। বিয়ের পর অবশ্য এই দম্পতিকে ট্রলের মুখেও পড়তে হয়েছিল। সমালোচনা হয় দু’জনের বয়সের পার্থক্য নিয়ে। যদিও তারা সাংসারিকভাবে সুখি, তাদের ঘরে রয়েছে একটি ছেলেও। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাসডুবির ঘটনায় উদ্ধার অভিযান সাময়িক স্থগিত, ২৬ মরদেহ উদ্ধার

ইসরায়েলের সেনা সদর দপ্তরে ক্ষেপণাস্ত্র হামলা

১৪ মে’র আগেই যুদ্ধ শেষ চান ট্রাম্প, কঠোর অবস্থানে ইরান : ওয়াল স্ট্রিট জার্নাল

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা প্রধানমন্ত্রীর

ইরান চুক্তি করতে আগ্রহী, তবে বলতে ভয় পাচ্ছে : ট্রাম্প

রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে ব্রিটিশ রাজা চার্লসের চি‌ঠি