ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২০ এপ্রিল, ২০২৫, ০৮:৪৫ সকাল

বগুড়া শহর স্বেচ্ছাসেবক লীগ নেতাসহ দুইজন গ্রেফতার, চাকু উদ্ধার

বগুড়া শহর স্বেচ্ছাসেবক লীগ নেতাসহ দুইজন গ্রেফতার, চাকু উদ্ধার, ছবি: দৈনিক করতোয়া ।

স্টাফ রিপোর্টার : বগুড়া শহর স্বেচ্ছাসেবক লীগ নেতাসহ দু’জনকে গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে একজনের কাছে দুটি বার্মিজ চাকু পাওয়া গেছে। 

বগুড়ার নারুলি ফাঁড়ির ইনচার্জ নাজমুল হক জানান, গত ১৯ এপ্রিল দিবাগত রাত আড়াইটার দিকে শহরের ভাটকান্দি দক্ষিণপাড়া এলাকায় অভিযান চালিয়ে একাধিক মামলার আসামি ২১নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মাহমুদুর রহমানকে (২৭) গ্রেফতার করা হয়। তিনি ভাটকান্দি  দক্ষিণপাড়ার মোহাম্মদ আলীর ছেলে। আজ তাকে আদালতে পাঠানো হয়েছে।

আরও পড়ুন

 অপরদিকে এর আগে ১৯ এপ্রিল রাত ৮টার দিকে নারুলি এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশিকালে দুটি বার্মিজ চাকুসহ নাসিম (২৫) নামে একজনকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে। সে বগুড়া শাজাহানপুর উপজেলার দেচমা গ্রামের মুক্তার হোসেনের ছেলে। আজ তাকেও আদালতে প্রেরণ করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানকে ড্রোন, খাদ্য ও ওষুধ দিচ্ছে রাশিয়া

স্বাধীনতার অনেক আকাঙ্ক্ষা পূরণ হয়নি বলেই নতুন প্রজন্মকে রক্ত দিতে হয়

‘ভারতে গ্রেপ্তারদের ফেরাতে চুক্তি অনুযায়ী অনুরোধপত্র পাঠানো হয়েছে’

স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

বীর শহীদদের জাতীয় স্মৃতিসৌধে ফুলেল শ্রদ্ধা

ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক মামুন খালেদ আটক