ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১৯ এপ্রিল, ২০২৫, ০১:২৩ দুপুর

ভাঙ্গায় নিজ ঘর থেকে এসএসসি পরীক্ষার্থীর মরদেহ উদ্ধার

ভাঙ্গায় নিজ ঘর থেকে এসএসসি পরীক্ষার্থীর মরদেহ উদ্ধার

ফরিদপুরের ভাঙ্গায় হাসিব মোল্লা (১৮) নামের এক এসএসসি পরীক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৯ এপ্রিল) সকালে চুমুরদী গ্রামের নিজ বসতঘর থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।

হাসিব মোল্লা ভাঙ্গা সরকারি পাইলট হাইস্কুলের ছাত্র ও চুমুরদী গ্রামের মৃত লিটন মোল্লার ছেলে।

এ বিষয়ে নিহতের মা বিউটি বেগম বলেন, ‘শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে হাসিবকে লেখাপড়া অবস্থায় দেখতে পেয়ে তার নিজ কক্ষে ঘুমিয়ে পড়ি। রাত অনুমান ৩টার দিকে ছেলের লেখাপড়ার শব্দ না পেয়ে রুমে গিয়ে গলায় গামছা দিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পাই। তাকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

আরও পড়ুন

 

এ ব্যাপারে ভাঙ্গা সরকারি পাইলট হাইস্কুলের প্রধান শিক্ষক মো. হায়দার হোসেন বলেন, ‘আমাদের স্কুলের এক মেধাবী শিক্ষার্থী হাসিব মোল্লার মৃত্যুর সংবাদে আমিসহ সকল শিক্ষকগণ শোকাহত। আমরা তার রুহের মাগফেরাত কামনা করছি।’

ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফ হোসেন বলেন, ‘সংবাদ পেয়ে ভাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে এসএসসি পরীক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে প্রাথমিকভাবে মৃত্যুর কারণ জানা যায়নি।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

'রাত ২টা ১৫ মিনিটে' স্বাধীনতার ঘোষণা দেন জিয়াউর রহমান

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে ঢাবির শ্রদ্ধাঞ্জলি

ইরানকে ড্রোন, খাদ্য ও ওষুধ দিচ্ছে রাশিয়া

স্বাধীনতার অনেক আকাঙ্ক্ষা পূরণ হয়নি বলেই নতুন প্রজন্মকে রক্ত দিতে হয়

‘ভারতে গ্রেপ্তারদের ফেরাতে চুক্তি অনুযায়ী অনুরোধপত্র পাঠানো হয়েছে’

স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা