দিনাজপুরের বিরামপুরে অপহরণের ২৫ দিন পর কিশোরী উদ্ধার
বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি : বিরামপুর উপজেলার টেগরা গ্রাম থেকে অপহরণের ২৫ দিন পর থানা পুলিশ আজ শুক্রবার (১৮ এপ্রিল) ভোরে অপহৃত কিশোরীকে বগুড়া থেকে উদ্ধার করেছেন। মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক সাজিদুল ইসলাম জানান, উপজেলার টেগরা গ্রামের আনারুল ইসলামের ছেলে আসাদুজ্জামানসহ ৫ জন মিলে গত ২৪ মার্চ একই গ্রামের ৯ম শ্রেণি পড়ুয়া এক কিশোরীকে অপহরণ করে নিয়ে যায়।
তিনি ব্যাপক অনুসন্ধানের পর আজ শুক্রবার (১৮ এপ্রিল) ভোরে অপহৃতাকে বগুড়া থেকে উদ্ধার করেছেন। থানার ওসি মমতাজুল হক জানান, উদ্ধার হওয়া কিশোরীকে আজ শুক্রবার (১৮ এপ্রিল) দুপুরে দিনাজপুর আদালতে সোপর্দ করা হয়েছে।
আরও পড়ুনমন্তব্য করুন

নিউজ ডেস্ক

_medium_1774464518.jpg)


_medium_1774463306.jpg)
_medium_1774471188.jpg)