ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১৮ এপ্রিল, ২০২৫, ০৮:৩৬ সকাল

চুয়াডাঙ্গায় চেকপোস্ট ব্যারাক থেকে পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার

মৃত পুলিশ সদস্য শামীম

চুয়াডাঙ্গার দর্শনায় জয়নগর পুলিশ চেকপোস্ট ব্যারাক থেকে শামীম হোসেন নামের (৩০) এক পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। 

আজ শুক্রবার (১৮ এপ্রিল) সকাল ১০টার দিকে চেকপোস্ট সংলগ্ন পুলিশ ব্যারাকের একটি কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

মৃত পুলিশ সদস্য শামীম কুষ্টিয়ার মিরপুর উপজেলার ঝুটিয়াডাঙ্গা গ্রামের হাশেম আলীর বাসিন্দা। তিনি ওই গ্রামের হাশেম আলীর ছেলে।

আরও পড়ুন

পুলিশ ও সহকর্মীরা জানান, শামীম হোসেন যোগদানের পর থেকেই গত ৬ মাস ধরে নতুন ইমিগ্রেশন ভবনের দ্বিতীয় তলার একটি কক্ষে বাস করছিলেন। শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে কর্মস্থলে অনুপস্থিত থাকায় কয়েকজন সহকর্মী খোঁজ নিতে গেলে শামীম হোসেনকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়।

চুয়াডাঙ্গা অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) কনক কুমার দাস জানান, শামীমের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ইতোমধ্যে তার পরিবারের সদস্যদের বিষয়টি জানানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি আত্মহত্যা করেছেন। তবে ঘটনার কারণ উদ্ঘাটনে তদন্ত কার্যক্রম চলছে বলে জানান তিনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে ঢাবির শ্রদ্ধাঞ্জলি

ইরানকে ড্রোন, খাদ্য ও ওষুধ দিচ্ছে রাশিয়া

স্বাধীনতার অনেক আকাঙ্ক্ষা পূরণ হয়নি বলেই নতুন প্রজন্মকে রক্ত দিতে হয়

‘ভারতে গ্রেপ্তারদের ফেরাতে চুক্তি অনুযায়ী অনুরোধপত্র পাঠানো হয়েছে’

স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

বীর শহীদদের জাতীয় স্মৃতিসৌধে ফুলেল শ্রদ্ধা