ভিডিও মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৪ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ১৭ এপ্রিল, ২০২৫, ০৩:৩৪ দুপুর

ধামরাইয়ে ইয়াবাসহ ২ মাদক কারবারিকে গ্রেপ্তার

ধামরাইয়ে ইয়াবাসহ ২ মাদক কারবারিকে গ্রেপ্তার

নিউজ ডেস্ক:  ঢাকার ধামরাই উপজেলার চৌহাট ইউনিয়নের চৌহাট এলাকায় ৩৭৫ পিস ইয়াবাসহ জাহাঙ্গীর আলম (৪৫) ও তার সহযোগী নুরে আলমকে (৩০) গ্রেপ্তার করেছে ধামরাই থানা পুলিশ।


বুধবার (১৬ এপ্রিল) রাতে বিষয়টি নিশ্চিত করেন ধামরাই কাওয়ালি পাড়া তদন্ত কেন্দ্রের এস আই মো. নিয়াজ মোর্শেদ।

গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলার চৌহাট ইউনিয়নের শফিউদ্দীনের ছেলে জাহাঙ্গীর আলম ও একই ইউনিয়নের বাঙ্গলা গ্রামের আব্দুল মান্নানের ছেলে নুরে আলম। 


পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ধামরাই উপজেলার চৌহাট ইউনিয়নের চৌহাট এলাকায় অভিযান চালিয়ে ৩৭৫ পিস ইয়াবাসহ তাদের আটক করে করে পুলিশ। অভিযানে নেতৃত্ব দেন ধামরাই কাওয়ালী পাড়া তদন্ত কেন্দ্রের সহকারী পুলিশ পরিদর্শক মো. নিয়াজ মোর্শেদ। 

আরও পড়ুন

প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য থেকে জানা যায়, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে মাদক কারবারির সঙ্গে জড়িত।

ধামরাই থানার ওসি মনিরুল ইসলাম জানান, এস আই মো. নিয়াজ মোর্শেদ অভিযানে নেতৃত্ব দেন। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে। আসামিদের আদালতে প্রেরণ করা হয়েছে। 

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারত থেকে ৫ হাজার মেট্রিক টন ডিজেল আসছে আজ

রাজধানীতে ৪৭টি মাথার খুলি, হাড়-কঙ্কাল উদ্ধার, গ্রেপ্তার ৪

সারাদেশে টানা পাঁচদিন বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

শিক্ষার্থীদের ফ্রি ওয়াই-ফাই দেবে সরকার: শিক্ষামন্ত্রী

ভোটের অধিকার লঙ্ঘনের সাক্ষী পাওয়া যাচ্ছে : জামায়াত আমির

ইসরায়েলকে লক্ষ্য করে মিসাইল ছুড়ল ইরান