ভিডিও বুধবার, ১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ১৭ এপ্রিল, ২০২৫, ০৩:২৯ দুপুর

উচ্ছ্বসিত দীঘি

অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘি

বিনোদন প্রতিবেদক : ঈদুল ফিতরে মুক্তি পায় অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘির সিনেমা ‘জংলি’। সিনেমাটি বেশ প্রশংসা কুড়াচ্ছে দর্শকদের। সিনেমার আবেগে ভাসিয়েছে দর্শকদের। বিষয়টি নিয়ে উচ্ছ্বসিত দীঘি।

অভিনেত্রী বলেন, প্রতিবার পরিবারের সঙ্গে ঈদ ঢাকাতেই করা হয়। এবারো করেছি। তবে, এবার ঈদটা আমার জন্য অনেক স্পেশাল ছিল। কারণ, ‘জংলি’ ছবিটি মুক্তি পেয়েছে। সম্প্রতি সিনেমার স্পেশাল স্ক্রিনে দর্শকদের সঙ্গে বসে সিনেমাটি দেখে তিনি বলেন, আমি আমার পরিবারসহ সিনেমাটি আগেও দেখেছি। এখন আবার দেখলাম। হলের মধ্যে আমি নিজে দেখার থেকে আশপাশের মানুষদেরকে বেশি দেখছিলাম। তাদের রিঅ্যাকশন দেখছিলাম।

এই প্রথম ঈদ উৎসবে সিনেমা মুক্তি পেয়েছে দীঘির।

আরও পড়ুন

তিনি বলেন, ‘জংলি’ আমাদের স্বপ্নের একটি সিনেমা। দারুণ একটি গল্পের সিনেমা। ঈদের অন্যান্য ছবির সঙ্গে কম্পিটিশন কেমন করছে জানতে চাইলে দীঘি বলেন, কম্পিটিশন কেন দেখতে হবে। আমার মনে হয় জিনিসটা আমাদের নিজেদের মধ্যেই দেখি না। ‘বরবাদ’, ‘জংলি’, ‘দাগি’- সবগুলোই কিন্তু আমাদেরই সিনেমা। আমরা এক হল থেকে বের হয়ে আরেক হলে ঢুকলে যদি আমাদেরই সিনেমা দেখতে পাই, এটাই কিন্তু একটা আনন্দের অনুভূতি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ওয়ালটনের প্রিমিয়াম ক্যাটাগরির নতুন ৪ মডেলের ওয়াশিং  মেশিন উন্মোচন; যুক্ত হয়েছে এআই নির্ভর স্মার্ট ওয়াশ ফিচার

প্রায় ৪ লাখ টাকায় বিক্রি হলো ‘ডোনাল্ড ট্রাম্প’

ব্রিটিশ মন্ত্রিসভায় ৪ মন্ত্রীর পদত্যাগ, চাপে কিয়ার স্টারমার

রাষ্ট্রপতির হার্টে ব্লক শনাক্ত, বসানো হয়েছে রিং

শাপলার ঘটনায় বিএনপির আরও সক্রিয় ভূমিকা রাখা উচিত ছিল: নাহিদ

স্থানীয় নির্বাচনী বিধিতে সংশোধন নিয়ে বুধবার ইসির বৈঠক