ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১৭ এপ্রিল, ২০২৫, ০৩:২৮ দুপুর

বগুড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় ১৪ জন গ্রেফতার

বগুড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় ১৪ জন গ্রেফতার, প্রতীকী ছবি

স্টাফ রিপোর্টার : বগুড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় ১৪ জনকে গ্রেফতার করা হযেছে। গত ২৪ ঘন্টায় সদর থানা, ফুলবাড়ি ফাঁড়ি ও নারুলি ফাঁড়ির পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।

ফুলবাড়ী ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর আলমাস আলী সরকার দৈনিক করতোয়াকে জানান, গ্রেফতারকৃতরা হলো, শহরের উত্তর চেলোপাড়ার আেল আমিন, রোহাস ওরফে রনি,তানজিল ও তৌহিদ, মোস্তাক আলী,শাহিন,আমিন, মুজিদ, সেলিম,তোতা, সবুজ বেপারি, হামেদুল, পাইলট ও জুম্মন।

আরও পড়ুন

উল্লেখ্য, গত মঙ্গলবার রাত সাড়ে ১১ টার দিকে শহরের কালীতলা রাস্তার মোড়ে দুর্ঘটনাকবলিত একটি মোটরসাইকেল হেফাজতে নেওয়ার সময় সন্ত্রাসীরা পুলিশের ওপর হামলা করে। হামলায় ফুলবাড়ী পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক আব্দুর রহমান ও সহকারী উপ-পরিদর্শক আহম্মদ আলী আহত হন। পরে তারা বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নেন। এ ঘটনায় ৮-১০ জনের নাম উল্লেখসহ আরও ৪০-৪৫ জন অজ্ঞাত আসামি করে মামলা দায়ের  করা হয়। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানকে ড্রোন, খাদ্য ও ওষুধ দিচ্ছে রাশিয়া

স্বাধীনতার অনেক আকাঙ্ক্ষা পূরণ হয়নি বলেই নতুন প্রজন্মকে রক্ত দিতে হয়

‘ভারতে গ্রেপ্তারদের ফেরাতে চুক্তি অনুযায়ী অনুরোধপত্র পাঠানো হয়েছে’

স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

বীর শহীদদের জাতীয় স্মৃতিসৌধে ফুলেল শ্রদ্ধা

ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক মামুন খালেদ আটক