ভিডিও বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ১৭ এপ্রিল, ২০২৫, ১২:৪৭ দুপুর

পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা

এনসিপির দাবির জন্য নির্বাচনে ব্যত্যয় ঘটার কারণ দেখছি না

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন সৈয়দা রিজওয়ানা হাসান

পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, এনসিপি’র দাবি তাদের দলের অবস্থান থেকে রাজনৈতিক দাবি। তারা তাদের রাজনৈতিক দাবি কীভাবে আদায় করবে, কীভাবে নিষ্পত্তি করবে, এটা এনসিপি বুঝবে। এর সঙ্গে সরকারের নির্বাচন সংক্রান্ত যে ঘোষণা, সেটার ব্যত্যয় ঘটার আমি কোনও কারণ দেখছি না।

আজ বৃহস্পতিবার (১৭ এপ্রিল) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

সংস্কার সুপারিশ বাস্তবায়ন না হলে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নির্বাচনে অংশ নাও নিতে পারে বলে মন্তব্য করেছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। এতে নির্বাচনের যে প্রতিশ্রুতি সরকারের, তাতে প্রভাব পড়বে কিনা জানতে চান সাংবাদিকরা।

আরও পড়ুন

 

রিজওয়ানা হাসান বলেন, নির্বাচন কমিশনের সঙ্গে সেভাবে সরকারের কথাবার্তা বলার সুযোগ নেই। সরকার বলবে নির্বাচন কখন হবে, সেই অনুযায়ী তারা নিশ্চয়ই প্রস্তুতি নেবে। আর এনসিপি’র এটা রাজনৈতিক অবস্থান। আমরা আসলে আপনার মুখ থেকেই শুনলাম— সকাল থেকে তো কেবিনেট মিটিংয়েই ছিলাম। আমি মনে করি না— এই দাবি কেবিনেটে আলোচনার কোনও বিষয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়া পৌর পার্কে শেকড়ের জয়গান : ধুলো ওড়া বিকেলে স্মৃতির নাগরদোলায় বৈশাখী মেলা

তারেক রহমানের বগুড়ায় আগমন উপলক্ষে শহর বিএনপির প্রস্তুতি সভা

বেরোবিতে শহিদ আবু সাঈদ বইমেলার সমাপনী অনুষ্ঠিত

রাজশাহীতে চলন্ত ট্রেন থেকে পড়ে পলিটেকনিক শিক্ষার্থী আহত

পঞ্চগড়ে বাসাবাড়িতে অভিযান চালিয়ে ৩০০ লিটার পেট্রোল উদ্ধার, জেল-জরিমানা

পলাশে কিশোরীকে রাস্তা থেকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ১