ভিডিও বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ৬ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ১৭ এপ্রিল, ২০২৫, ০৬:৩৭ বিকাল

যুক্তরাষ্ট্রের টাইমস স্কয়ারে বর্ষবরণ অনুষ্ঠানে মুগ্ধতা ছড়ালেন স্বপ্নীল সজীব

স্বপ্নীল সজীব

অভি মঈনুদ্দীন ঃ এবারের পহেল বৈশাখ যেন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের টাইমস স্কয়ারও যেন সাক্ষী হয়ে রইলো। কারণ এবারই প্রথম পহেলা বৈশাখ’কে কেন্দ্র করে বর্ষবরণ অনুষ্ঠানকে সরকারীভাবে স্বীকৃতির মধ্যদিয়ে উদযাপিত হয়েছে বেশ বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে। গত ১৪ এপ্রিল নিউইয়র্ক স্টেট সিনেট সরকারীভাবে স্বীকৃতি দেয় পহেলা বৈশাখকে। যে বর্ষবরণ অনুষ্ঠানে বাংলাদেশের সঙ্গীতাঙ্গনের এই প্রজন্মের গর্ব স্বপ্নীল সজীব রবীন্দ্রনাথ ঠাকুর, লালন শাহ ও হাসন রাজার কালজয়ী গানগুলো পরিবেশন করেন।

স্বপ্নীল সজীব বলেন,‘ বাংলাদেশে জন্ম ও বড় হওয়া একজন শিল্পী হিসেবে নিউ ইয়র্কের মতো শহরের প্রাণকেন্দ্রে আমাদের মহান কবিদের গান গাওয়া শুধু গর্বের নয়, এক বিশাল দায়িত্ব। এই গানগুলো কেবল সংগীত নয় এরা হল আত্মিক সাধনা, দর্শন, আর আমাদের অস্তিত্বের প্রমাণ। আজ যখন আমাদের সন্তানরা দেশ থেকে দূরে বড় হচ্ছে, তখন এইভাবে পহেলা বৈশাখ উদযাপন করাটা খুবই গুরুত্বপূর্ণ। এটা ওদের শিকড়ের সঙ্গে সংযুক্ত রাখে। আর আমার গাওয়া কবিগানগুলো নিছক গান নয়, গানগুলো গানের কথা ভাবতে শেখায়, গভীরভাবে অনুভব করতে শেখায়, প্রশ্ন তুলতে শেখায়, আর মানবতাকে ভালোবাসতে শেখায়। রবীন্দ্রনাথ, লালন, আর হাসন রাজার জ্ঞানভাণ্ডার নতুন প্রজন্মের সঙ্গে ভাগ করে নেওয়া মানে এমন কিছু মূল্যবোধ তাদের মধ্যে গড়ে তোলা, যেগুলো সর্বকালীন আর সর্বজনীন।’

এই অনুষ্ঠানটির অন্যতম প্রধান উদ্যোক্তা ছিল মুক্তধারা ফাউন্ডেশন এবং বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব নুরুল আমিন বাবু যার নেতৃত্বেই সবকিছু সফলভাবে সম্পন্ন হয়। ১৯৯০-এর দশকে বাংলাদেশ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে এসে তিনি নিরলসভাবে কাজ করে চলেছেন বাংলা সাহিত্য ও সংস্কৃতিকে বিশ্বমঞ্চে তুলে ধরতে। তাঁর উদ্যোগেই কুইন্সে বাংলা বইমেলা এবং টাইমস স্কোয়ারে বাংলা নববর্ষ উদযাপন আজ এক বার্ষিক ঐতিহ্যে পরিণত হয়েছে। বাংলাদেশের পাশাপাশি, আমেরিকা, ইউকে, অস্ট্রেলিয়া, কানাডা, দুবাই, ব্রুনাই, মরোক্কো, ইরান, মালেশিয়া, ভারত, নেপাল এ নিয়মিত সঙ্গীত পরিবেশন করেন স্বপ্নীল সজীব। গানে হাতে খড়ি লুৎফুন নাহার লতার কাছে।

আরও পড়ুন

এছাড়া রবীন্দ্র সংগীতের বিষয়ে তালিম নিয়েছেন ড. রেজওয়ানা চৌধুরী বন্যা , ওয়াহিদুল হক ( জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদ)। এছাড়া তাকে বিশিষ্ট সংগীতশিল্পী হিসেবে অভিজ্ঞানপত্র দিয়ে সম্মান প্রদান করেছে ইউ এস এর সিনেটর , লস এঞ্জেলস এর মেয়র, ভারতীয় হাই কমিশন, ইউ এস অ্যাম্বাসি, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, শ্রী অরবিন্দ ইন্সটিটিউট অব কালচার, ঢাকা বিশ্ববিদ্যালয় ও ইন্দিরা গান্ধি কালচারাল সেন্টার। বাংলাদেশ সরকার কর্তৃক আয়োজিত, জাতীয় শিক্ষা সপ্তাহে তিনি স্বর্ণপদক পান।

স্বপ্নীল জানান, দুই বাংলায় তার সবচেয়ে ভালো গানের বন্ধু কলকাতার ইমন চক্রবর্ত্তী। যার কন্ঠে সর্বশেষ জয়া আহসান অভিনীত ‘অর্ধাঙ্গিনী’ সিনেমায় ‘আমি আবার ক্লান্ত পথচারি’ গানটি গেয়ে শ্রোতা সমাদৃত হয়েছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কার্যালয় খুলে শেখ মুজিব ও শেখ হাসিনার ছবি টানাল আ.লীগ নেতাকর্মীরা

নাইজেরিয়ায় সিসা খনিতে বিস্ফোরণ, নিহত ৩৮

১০০ দিনের কর্মপরিকল্পনা দিল বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়

প্রত্যন্ত অঞ্চলের মানুষকে ইফতার করাতে সহায়তা চাইলেন ব্যারিস্টার ফুয়াদ

প্রাথমিকের ছুটির তালিকা সংশোধন, বছরে ছুটি ৬৭ দিন

রমজানে ঢাবিতে খাদ্যের মান বৃদ্ধি ও মূল্য হ্রাসের দাবি জানালো ছাত্রদল