ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১৭ এপ্রিল, ২০২৫, ০৮:৪০ সকাল

ইরানে হামলার পরিকল্পনা আটকে দিলেন ট্রাম্প

মার্কিন রাষ্ট্রপতি ট্রাম্পের সাথে বৈঠকের সময় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু।ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের পারমাণবিক স্থাপনাতে ইসরায়েলের হামলার পরিকল্পনা আটকে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর পরিবর্তে তিনি একটি চুক্তির মাধ্যমে ইরানের পারমাণবিক কর্মসূচি কার্যক্রম সীমিত করেছেন। মার্কিন প্রশাসনসহ অন্যান্যদের বরাত দিয়ে বুধবার প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে নিউইয়র্ক টাইমস।

নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, মে মাসে ইসরায়েল ইরানে হামলার পরিকল্পনা করেছিল। এই হামলার মাধ্যমে মূলত পারমাণবিক কর্মসূচি থেকে ইরানকে এক বছর অথবা তার বেশি সময় পিছিয়ে দেয়াই লক্ষ্য ছিল। ওই প্রতিবেদনে আরও বলা হয়েছে, ইরানের হামলা থেকে ইসরায়েলকে রক্ষার পাশাপাশি তেহেরানে সফলভাবে হামলার জন্যও যুক্তরাষ্ট্রের সহযোগিতার প্রয়োজন ছিল। হামলার বিষয়ে কয়েক মাস আলোচনার পরে সামরিক পদক্ষেপ না নিয়ে শেষ পর্যন্ত ট্রাম্প পারমাণবিক কর্মসূচির বিষয়ে ইরানের সঙ্গে আলোচনার সিদ্ধান্ত নিয়েছেন। 

আরও পড়ুন

গত শনিবার ওমানে পারমাণবিক কর্মসূচির বিষয়ে ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের মধ্যে প্রথম পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। উভয়পক্ষই দাবি করেছে আলোচনা ইতিবাচক এবং গঠনমূলক হয়েছে। এদিকে পারমাণবিক কর্মসূচি নিয়ে দ্বিতীয় ধাপের আলোচনা আগামী শনিবার ইতালির রাজধানী রোমে অনুষ্ঠিত হবে বলে ইরানের পক্ষ থেকে জানানো হয়েছে। খবর : রয়টার্স

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হেড কোচের লাইসেন্স পেলেন ডি মারিয়া 

নেইমারকে খেলাতে সরব ব্রাজিলের সাবেকরা, নীরব আনচেলত্তি

যুদ্ধের কারণে স্থগিত এশিয়ান কাপের ড্র

বাসডুবির ঘটনায় উদ্ধার অভিযান সাময়িক স্থগিত, ২৬ মরদেহ উদ্ধার

ইসরায়েলের সেনা সদর দপ্তরে ক্ষেপণাস্ত্র হামলা

১৪ মে’র আগেই যুদ্ধ শেষ চান ট্রাম্প, কঠোর অবস্থানে ইরান : ওয়াল স্ট্রিট জার্নাল