ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১৬ এপ্রিল, ২০২৫, ০৪:২০ দুপুর

হলে গিয়ে শাকিব খানের ‘বরবাদ’ দেখল টাইগাররা

শাকিব খানের ‘বরবাদ’ দেখল টাইগাররা

এবার ঈদ উপলক্ষে মুক্তি পেয়েছে ৬টি সিনেমা। তবে দর্শকমহলে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে ‘বরবাদ’, ‘দাগি’, ‘জংলি’ ও ‘চক্কর’। মুক্তির ১৭ দিন পেরিয়ে গেলেও এখনও হাউজফুল যাচ্ছে সিনেমাগুলোর শো। এর মধ্যে শাকিব খান অভিনীত ‘বরবাদ’ সিনেমা নিয়ে চলছে বেশি আলোচনা।

সিনেমার প্রতি ভালোবাসা থেকে ‘বরবাদ’ দেখতে গেলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের একঝাঁক তারকা ক্রিকেটার। আগামী ২০ এপ্রিল সিলেটে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট খেলবে বাংলাদেশ দল। তার আগে বুধবার দুপুর ১২টার দিকে গ্রান্ড সিলেট মুভি থিয়েটারে ‘বরবাদ’ সিনেমা দেখতে হাজির হলেন তারা। সিনেমা দেখা শেষে শাকিব খানের পোস্টারের সামনে ছবিও তুলেছেন ক্রিকেটাররা।

ছবিতে জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় মেহেদী হাসান মিরাজ, হাসান মাহমুদ, টিম অপরেশন্স নাফিস ইকবাল খান, সহকারী সিনিয়র কোচ সালাউদ্দিন আহমেদকে দেখা যাচ্ছে। তাদের সঙ্গে ছিলেন জাতীয় দলের ক্যাম্পইনে অংশ নেওয়া আরও কয়েকজন খেলোয়াড়।

ছবি ক্যাকশনে গ্রান্ড সিলেট মুভি থিয়েটার কর্তৃপক্ষ লিখেছে, ‘অবসর সময়ে বাংলা সিনেমা দেখে মুগ্ধ বাংলাদেশ ক্রিকেট টিম। সবাই বাংলা সিনেমা হলে গিয়ে দেখি, বাংলা সিনেমার উন্নয়নে পাশে থাকি।’

আরও পড়ুন

‘বরবাদ’ নির্মাণ করেছেন মেহেদী হাসান হৃদয়। এতে শাকিব ফের জুটি বেঁধেছেন ইধিকা পালের সঙ্গে। এতে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, মামুনুর রশীদ, ইন্তেখাব দিনার, শহীদুজ্জামান সেলিম, মিশা সওদাগর প্রমুখ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ড্রাইভিং লাইসেন্স ও কাগজপত্র ছাড়া জ্বালানি তেল সরবরাহে নিষেধাজ্ঞা

হরমুজে নিরাপত্তা পাবে বাংলাদেশ-সহ ৬ দেশের জাহাজ: আরাগচি

এই প্রথম প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়িতে উড়ল জাতীয় পতাকা

তারেক রহমানের প্রতি মানুষ আস্থাশীল : মির্জা ফখরুল

দৌলতদিয়া ফেরিঘাটে বাসডুবির ঘটনায় নিহত বেড়ে ২৫

'রাত ২টা ১৫ মিনিটে' স্বাধীনতার ঘোষণা দেন জিয়াউর রহমান