দিনাজপুরের কাহারোলে ভেঙে যাওয়া কালভার্টের পাশ দিয়ে পথচারীদের ঝুঁকিপূর্ণ চলাচল
কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি : কাহারোলে পথচারীদের চলাচলের কালভার্ট ভেঙে যাওয়ায় যানবাহনসহ সাধারণ মানুষ জীবনের ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছে প্রতিনিয়ত। যেকোনো সময় ঘটতে পারে বড় ধরনের কোনো দুর্ঘটনা।
দিনাজপুরের কাহারোল উপজেলার রসুলপুর ইউনিয়নের খামারদিঘা ও ভবানীপুর যাওয়ার পাকা সড়কের ওপর নির্মাণকৃত কালভার্টির একটি অংশ ইতোমধ্যে ভেঙে যাওয়ায় এলাকার স্কুল, কলেজের ছাত্র/ছাত্রীসহ পথচারি ও সাধারণ জনগণ প্রতিনিয়ত চরম ঝুঁকি নিয়ে ওই কালভার্টির ওপর দিয়ে চলাচল করতে দেখা গেছে। এই পাকা সড়ক দিয়ে অত্র এলাকার কয়েকটি গ্রামের মানুষসহ হাজারও জনসাধারণ ও পথচারীরা নিয়মিত চলাচল করছে।
অত্র রসুলপুর ইউনিয়নের খামারদিঘা গ্রামের ইউনুস আলী, মো. মজিবর রহমান এবং ভবানীপুর গ্রামের মো. আব্দুল হালিমসহ অনেকেই জানান, উক্ত কালভার্টি বেশ কয়েক আগে কালভার্টির একটি সাইড ভেঙে পড়ে থাকলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে এর কোনো সংস্কার বা মেরামতের উদ্যোগ লক্ষ্যে করা যায়নি।
আরও পড়ুনএই পাকা সড়ক দিয়ে প্রতিনিয়ত অটো চার্জার, ভ্যান, ভটভটি, সিএনজি, ইজিবাইক ও মোটর সাইকেলসহ অন্যান্য যানবাহন জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করতে দেখা যাচ্ছে। যানবাহন ছাড়াও অত্র এলাকার কৃষকের উৎপাদনকৃত বিভিন্ন ধরনের ফসলাদি আনা নেওয়াসহ বিদ্যালয়ের শিক্ষার্থীদের চলাচলের ক্ষেত্রেও চরম দুর্ভোগ পোহাতে হয় বলে অনেকে জানান।
ভাঙা কালভার্ট বিষয়ে অত্র উপজেলার প্রকৌশলী মো. ফিরোজ আহ্মেদ এর সাথে কথা হলে তিনি জানান, আমি সংশ্লিষ্ট রসুলপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে বিষয়টি অবগত করেছি এবং জনসাধারণের চলাচলের ক্ষেত্রে কোন ধরণের অসুবিধা না হয় সেজন্য ব্যবস্থা নেওয়ার জন্য বলা হয়েছে। অতি দ্রুত খামারদিঘা ও ভবানীপুর এলাকার ভেঙে যাওয়া কালভার্টি নতুনভাবে নির্মাণ বা সংস্কার কাজ করা হবে বলে তিনি আশ্বস্ত করেন।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক

_medium_1774464518.jpg)


_medium_1774463306.jpg)
_medium_1774471188.jpg)