ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১৬ এপ্রিল, ২০২৫, ০২:৩৫ দুপুর

বান্দরবানে দুর্নীতির অভিযোগে চেয়ারম্যানের অপসারণ দাবি

বান্দরবানে দুর্নীতির অভিযোগে চেয়ারম্যানের অপসারণ দাবি

নিউজ ডেস্ক:   দুর্নীতির অভিযোগে বান্দরবানের আলীকদম সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নাছির উদ্দিনের অপসারণ দাবিতে মানববন্ধন করা হয়েছে। 

বুধবার (১৬ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে আলীকদম প্রেসক্লাবের সামনে ‘আলীকদম সদর ইউনিয়নের সর্বস্তরের জনগণ’ ব্যানারে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে চেয়ারম্যানের বিরুদ্ধে সরকারি প্রকল্প আত্মসাৎ, ভোটার হালনাগাদে অনিয়ম, মিয়ানমার অভিবাসীদের অবৈধভাবে ভোটার করা ও জন্মসনদ জালিয়াতিসহ নানা দুর্নীতির অভিযোগ তোলা হয়।

মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা ইউনিয়ন পরিষদ ঘেরাও করতে গেলে চেয়ারম্যানের সঙ্গে থাকা স্থানীয় কিছু ব্যক্তি তাদের ওপর হামলা চালান। এতে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে আলীকদম থানা পুলিশের সহযোগিতায় তারা এলাকা ত্যাগ করেন।

আরও পড়ুন

মানববন্ধনে নেতৃত্ব দেওয়া আরাফাত ইসলাম বলেন, ‘আমরা শান্তিপূর্ণভাবে প্রতিবাদ জানিয়েছিলাম। কিন্তু চেয়ারম্যান নাছির উদ্দিনের অনুসারীরা আমাদের ওপর পরিকল্পিতভাবে হামলা চালান। চেয়ারম্যানের অপসারণ চেয়ে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেওয়া হয়েছে।’

অভিযোগ অস্বীকার করে চেয়ারম্যান নাছির উদ্দিন বলেন, বিগত নির্বাচনে পরাজিত প্রার্থীর অনুসারীরা ইউনিয়ন পরিষদে এসে আমাকে অপদস্থ করার চেষ্টা করেন। পরিষদে সেবা নিতে আসা সাধারণ মানুষ তাদের প্রতিহত করেন।

জানতে চাইলে বান্দরবান অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) আব্দুল করিম জানান, বর্তমানে সেখানে পরিস্থিতি স্বাভাবিক আছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরায় ফুয়েল কার্ডের সিদ্ধান্ত প্রত্যাহার, কার্ড ছাড়াই মিলবে তেল

৪০ ইঞ্জিনিয়ার নেবে আরএফএল গ্রুপ, ফ্রেশার প্রার্থীদের আবেদনের সুযোগ

চিনাবাদাম দীর্ঘদিন ভালো রাখার ঘরোয়া টিপস

পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি

এবার চিপ দুনিয়ায় বিপ্লব আনতে যাচ্ছেন ইলন মাস্ক

পূর্বসূচি ছাড়াই হঠাৎ জাতীয় স্টেডিয়ামে প্রধানমন্ত্রী