ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১৬ এপ্রিল, ২০২৫, ০২:১২ দুপুর

বগুড়ার শেরপুরে যুবলীগ ও স্বেচ্ছাসেবকলীগের চার নেতা-কর্মী গ্রেফতার

বগুড়ার শেরপুরে যুবলীগ ও স্বেচ্ছাসেবকলীগের চার নেতা-কর্মী গ্রেফতার। ছবি : দৈনিক করতোয়া

শেরপুর (বগুড়া) প্রতিনিধি : শেরপুরে বিস্ফোরক,ভাংচুর, হামলা, হত্যাচেষ্টা ও বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়েরকৃত মামলায় যুবলীগ ও স্বেচ্ছাসেবকলীগের চার নেতা-কর্মীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গতকাল মঙ্গলবার দিনে ও রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো সীমাবাড়ী ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক বর্তমানে ইউনিয়ন যুবলীগের প্রচার সম্পাদক, টাকা ধুকুরিয়া গ্রামের নুরুল ইসলাম খানের ছেলে আল আমিন খান (৩৭), ভবানীপুর ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক চন্ডিপুর গ্রামের মৃত রসুল মাহমুদের ছেলে আব্দুর রাজ্জাক (৪০), ভবানীপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক, ছোনকা পূর্বপাড়া গ্রামের কাশেম আলীর ছেলে সোহেল রানা (৪৫) ও ভবানীপুর ইউনিয়নের যুবলীগ কর্মী চন্ডিপুর গ্রামের মৃত শহিদুল ইসলামের ছেলে মো: শাহ আলম (২৮)।

আরও পড়ুন

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গতকাল মঙ্গলবার দিবাগত রাত পৌনে ১ টার দিকে উপজেলার সীমাবাড়ী ইউনিয়নের টাকাধুকুরিয়া বাজার এলাকা থেকে আল আমিন খানকে গ্রেফতার করা হয়। একই দিন দুপুর সাড়ে ১১টায় ভবানীপুর ইউনিয়নের দলিল এলাকা থেকে অন্য তিনজনকে গ্রেফতার করা হয়েছে। এ বিষয়ে শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম বলেন, গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

'রাত ২টা ১৫ মিনিটে' স্বাধীনতার ঘোষণা দেন জিয়াউর রহমান

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে ঢাবির শ্রদ্ধাঞ্জলি

ইরানকে ড্রোন, খাদ্য ও ওষুধ দিচ্ছে রাশিয়া

স্বাধীনতার অনেক আকাঙ্ক্ষা পূরণ হয়নি বলেই নতুন প্রজন্মকে রক্ত দিতে হয়

‘ভারতে গ্রেপ্তারদের ফেরাতে চুক্তি অনুযায়ী অনুরোধপত্র পাঠানো হয়েছে’

স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা