ভিডিও সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ১৬ এপ্রিল, ২০২৫, ০১:১৪ দুপুর

বগুড়ার কাহালুতে পুকুরে মাছ ধরার সময় বিদ্যুতায়িত হয়ে জেলের মৃত্যু

বগুড়ার কাহালুতে পুকুরে মাছ ধরার সময় বিদ্যুতায়িত হয়ে জেলের মৃত্যু। প্রতীকী ছবি

কাহালু (বগুড়া) প্রতিনিধি : কাহালুতে পুকুরে বেড় জাল দিয়ে মাছ ধরার সময় বিদ্যুতায়িত হয়ে সুরঞ্জিত (১৮) নামে এক জেলের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার কালাই ইউনিয়নের উৎরা ঈদগাহের পাশে মাছ চাষী শহিদুল ইসলামের লীজ নেয়া পুকুরে। মৃত সুরঞ্জিত গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার ৯নং ছাপরহাটি ইউনিয়নের শোভাগঞ্জ উত্তর মরদহ নদী গ্রামের সুরেশ চন্দ্রের ছেলে।

জানা গেছে, মাছ ধরার জন্য বৈদ্যুতিক সেচ মেশিনের সাহায্যে ওই পুকুরের পানি সেচের জন্য মেশিনটি চালু রাখা ছিল। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সুরঞ্জিত তার সহযোগীদের নিয়ে পুকুরের মধ্যে বেড় জাল দিয়ে মাছ ধরার সময় হঠাৎ করে সে মেশিনের বৈদ্যুতিক তারের সাথে জড়িয়ে বিদ্যুতায়িত হয়ে অজ্ঞান হয়ে পড়ে।

এরপর তাকে সেখান থেকে উদ্ধার করে দুপচাঁচিয়া উপজেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজ ১৩তম সিটি কর্পোরেশন হচ্ছে বগুড়া

ঠাকুরগাঁয়ের পীরগঞ্জের আবুল কালাম আঙ্গুর চাষে সফল

জয়পুরহাটে হাম-রুবেলা টিকাদান কার্যক্রম শুরু ২০ মে থেকে

দিনাজপুরের কাহারোলে ব্রিজ আছে, রাস্তা নেই

নাটোরের সিংড়ায় এক রাতে ছয়টি ট্রান্সফরমার চুরি

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মাদকাসক্ত স্বামীর পিটুনিতে প্রাণ গেল গৃহবধূর