ভিডিও বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ৬ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ১৫ এপ্রিল, ২০২৫, ০৫:৩৫ বিকাল

জামালপুরে গাছ নিয় ঝগড়া; ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু

জামালপুরে গাছ নিয় ঝগড়া; ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু

নিউজ ডেস্ক:  জামালপুর পৌরসভার হাট চন্দ্রা ঘুণ্টি এলাকায়ছেলের ছুরিকাঘাতে মঞ্জিলা বেগম নামে এক নারী নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এসময় ছুরির আঘাতে গাছ কাটতে আসা শেখ ফরিদ নামে এক ব্যক্তি আহত হয়। আহত শেখ ফরিদ জামালপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত মঞ্জিলা বেগম ওই এলাকার তোতা মিয়ার স্ত্রী। এ ঘটনায় অভিযুক্ত মো. মঞ্জু নিহতের ছেলে।

আরও পড়ুন

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, বাড়ির পাশে একটি গাছ শেখ ফরিদের কাছে ১৬ হাজার টাকায় বিক্রি করেন মঞ্জিলা বেগম। সকালে গাছ কাটতে এলে গাছের দাম নিয়ে শেখ ফরিদ ও মঞ্জিলা বেগমের সঙ্গে কথাকাটাকাটি হয় মঞ্জুর। একপর্যায়ে ধারালো ছুরি দিয়ে শেখ ফরিদকে কোপানো শুরু করে মঞ্জু। এসময় মঞ্জিলা বেগম বাধা দিতে গেলে তাকেও ছুরিকাঘাত করে করে মঞ্জু।

জামালপুর থানার পরিদর্শক (তদন্ত) আনিছুর আশেকীন বলেন, ঘটনাস্থল থেকে একটি ছুরির পাশাপাশি নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এছাড়াও অভিযুক্ত মঞ্জুকে আইনের আওতায় আনতে অভিযান পরিচালনা করা হচ্ছে। মঞ্জু মাদকাসক্ত ছিলেন বলে জানায় তিনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কার্যালয় খুলে শেখ মুজিব ও শেখ হাসিনার ছবি টানাল আ.লীগ নেতাকর্মীরা

নাইজেরিয়ায় সিসা খনিতে বিস্ফোরণ, নিহত ৩৮

১০০ দিনের কর্মপরিকল্পনা দিল বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়

প্রত্যন্ত অঞ্চলের মানুষকে ইফতার করাতে সহায়তা চাইলেন ব্যারিস্টার ফুয়াদ

প্রাথমিকের ছুটির তালিকা সংশোধন, বছরে ছুটি ৬৭ দিন

রমজানে ঢাবিতে খাদ্যের মান বৃদ্ধি ও মূল্য হ্রাসের দাবি জানালো ছাত্রদল