ভিডিও বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ১৫ এপ্রিল, ২০২৫, ০৪:০২ সকাল

কুয়েটের ৩৭ শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

কুয়েটের ৩৭ শিক্ষার্থী সাময়িক বহিষ্কার, ছবি: সংগৃহীত।

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) গত ১৮ ও ১৯ ফেব্রুয়ারির সহিংসতার ঘটনায় ৩৭ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এছাড়াও অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকা শিক্ষা কার্যক্রম আগামী ৪ মে এবং আবাসিক হলগুলো ২ মে খুলে দেয়ার ঘোষণা দেয়া হয়। সোমবার (১৪ এপ্রিল) রাতে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ১০১তম জরুরি সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এর আগে, ১৮ ফেব্রুয়ারি কুয়েটের শিক্ষার্থীদের সঙ্গে বহিরাগতদের দফায় দফায় সংঘর্ষ হয়। এই ঘটনায় কুয়েট শিক্ষার্থীদের ইন্ধনসহ নানাভাবে সম্পৃক্ত থাকার প্রমাণ মিলেছে। ঘটনার পরপরই গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে সিন্ডিকেট সভায় ৩৭ জন শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করার সিদ্ধান্ত হয়।

আরও পড়ুন

গত ১৮ ও ১৯ ফেব্রুয়ারির সহিংসতার ঘটনার পর নানা দাবি নিয়ে আন্দোলন করছিলেন শিক্ষার্থীরা। এরপর বিগত সিন্ডিকেট সভায় তদন্ত কমিটি গঠন এবং কুয়েট বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়। এই ঘটনায় শিক্ষার্থীদের পাশাপাশি বহিরাগতদের বিরুদ্ধেও পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। এদিকে, গত রবিবার থেকে হল খুলে দেয়ার দাবিতে কিছু শিক্ষার্থী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান কর্মসূচি পালন করছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আক্রমণ ছাড়া কোনো পথ ছিল না, উপসাগরীয় দেশগুলোকে ইরানের বার্তা

ইসরায়েলকে লক্ষ্য করে আরও ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান

মুসলমানদের জন্য শিক্ষণীয় ওহুদের যুদ্ধ

যুদ্ধের রসদ নয়, আক্রান্ত হিসেবে সমর্থন চাই: ঢাকায় ইরানের রাষ্ট্রদূত

ফুরিয়ে আসছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মিসাইল

‘মনে হচ্ছে কেউ মুখে চড় মেরেছে’, শোচনীয় পরাজয়ের পর মার্করাম