ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১৪ এপ্রিল, ২০২৫, ০২:১৩ দুপুর

আশুলিয়ায় রবিনের শ্রমিক কলোনিতে অগ্নিকাণ্ড

আশুলিয়ায় রবিনের শ্রমিক কলোনিতে অগ্নিকাণ্ড

নিউজ ডেস্ক:  ঢাকার  আশুলিয়ার বাড়ইপাড়া এলাকায় রবিনের মালিকানাধীন শ্রমিক কলোনিতে অগ্নিকাণ্ড ঘটেছে। এতে অন্তত ৩০টি কক্ষ ও ২টি দোকান পুড়েছে। তবে, হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।


রবিবার (১৩ এপ্রিল) রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে এ অগ্নিকাণ্ড ঘটে।

স্থানীয়রা জানিয়েছেন, রবিবার রাতে একটি টিনশেড ঘরের গ্যাসের চুলা থেকে আগুনের সূত্রপাত ঘটে। পরে তা পাশের টিনশেড ঘরগুলোতে ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণের আগে ৩০টি কক্ষ ও ২টি দোকান পুড়ে যায়। 

আরও পড়ুন

ডিইপিজেড ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানিয়েছেন, ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। পানি সংকটের কারণে আগুন নেভাতে বেশি সময় লেগেছে। 

ডিইপিজেড ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস ইন্সপেক্টর সোমেন বড়ুয়া বলেছেন, গ্যাসের চুলা থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অগ্নিকাণ্ডে প্রায় ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে। তবে, হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

'রাত ২টা ১৫ মিনিটে' স্বাধীনতার ঘোষণা দেন জিয়াউর রহমান

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে ঢাবির শ্রদ্ধাঞ্জলি

ইরানকে ড্রোন, খাদ্য ও ওষুধ দিচ্ছে রাশিয়া

স্বাধীনতার অনেক আকাঙ্ক্ষা পূরণ হয়নি বলেই নতুন প্রজন্মকে রক্ত দিতে হয়

‘ভারতে গ্রেপ্তারদের ফেরাতে চুক্তি অনুযায়ী অনুরোধপত্র পাঠানো হয়েছে’

স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা