ভিডিও শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১৩ এপ্রিল, ২০২৫, ১১:৪৬ দুপুর

পাসপোর্টে আবার ফিরে এলো ‘এক্সসেপ্ট ইসরায়েল’

পাসপোর্টে আবার ফিরে এলো ‘এক্সসেপ্ট ইসরায়েল’

বাংলাদেশের পাসপোর্টে ‘এক্সসেপ্ট ইসরায়েল’ শর্ত পুনর্বহালের নির্দেশ দেওয়া হয়েছে। গত ৭ এপ্রিল তারিখে উপসচিব নীলিমা আফরোজের সই করা একটি প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানা যায়। আজ রোববার (১৩ মার্চ) এ তথ্য নিশ্চিত করেছেন নীলিমা আফরোজ।

উপসচিব নীলিমা আফরোজের সই করা ওই আদেশে বলা হয়েছে, উপর্যুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে যথাযথ প্রক্রিয়া অবলম্বন করে পূর্বের ন্যায় বাংলাদেশি পাসপোর্টে ‘ইসরায়েল ব্যতীত’ শর্ত পুনর্বহালের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

বাংলাদেশের পাসপোর্টে আগে লেখা থাকতো- ‘দিস পাসপোর্ট ইজ ভ্যালিড ফর অল কান্ট্রিজ অব দ্য ওয়ার্ল্ড এক্সেপ্ট ইসরায়েল।’ অর্থাৎ এই পাসপোর্ট ইসরায়েল ব্যতীত পৃথিবীর সব দেশের জন্য বৈধ বা এই পাসপোর্ট নিয়ে ইসরায়েল ছাড়া পৃথিবীর যেকোনো দেশে যাওয়া যাবে।

আরও পড়ুন

কিন্তু ২০২০ সালে দেশে নতুন ই-পাসপোর্টে এই বাক্যটি পরিবর্তন করে লেখা হয় : ‘দিস পাসপোর্ট ইজ ভ্যালিড ফর অল কান্ট্রিস অব দ্য ওয়ার্ল্ড।’ অর্থাৎ ‘এক্সেপ্ট ইসরায়েল’ শব্দ দুটি বাদ দেওয়া হয়।

২০২০ সালে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার দেশে নতুন ই-পাসপোর্ট চালু করলে সেই পাসপোর্টগুলো থেকে এই লেখা বাদ দেয়। এমনকি এ বিষয়ে কোনো ঘোষণাও দেওয়া হয়নি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কিংবদন্তী নায়িকা মধুবালা হয়ে পর্দায় আসছেন অনীত পাড্ডা

একাত্তরের এইদিনে ‘আর সময় নেই’ শিরোনামে ঢাকার পত্রিকাগুলোর যৌথ সম্পাদকীয় প্রকাশ

টেকনাফে সাড়ে ২২ কেজি ওজনের কোরাল মাছ বিক্রি ২৫ হাজার ৫০০ টাকায়

জবি ছাত্রদল নেতা শাহরিয়ারের উদ্যোগে অসহায় মানুষদের মাঝে সেহরি বিতরণ

হবিগঞ্জে দেড় কোটি টাকার ভারতীয় কসমেটিকস জব্দ

বগুড়ায় আশ্রয়ণ প্রকল্পের ঘর ২০ হাজার টাকায় বিক্রির অভিযোগ