ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১৩ এপ্রিল, ২০২৫, ০৭:৪১ সকাল

ভারতীয় ওষুধ কোম্পানির গুদামে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা

ভারতীয় ওষুধ কোম্পানির গুদামে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা, ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনের রাজধানী কিয়েভে একটি ভারতীয় ওষুধ কোম্পানির গুদামে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলার পর আগুন ধরে গেছে। ইউক্রেনের দূতাবাস রোববার (১৩ এপ্রিল) এ তথ্য নিশ্চিত করেছে। 

ভারতে অবস্থিত ইউক্রেনীয় দূতাবাস অভিযোগ করেছে যে, রাশিয়া ইচ্ছাকৃতভাবে ইউক্রেনে ভারতীয় ব্যবসা প্রতিষ্ঠানকে লক্ষ্যবস্তু করছে। এনডিটিভি’র এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ইউক্রেনের দূতাবাস এক বিবৃতিতে জানিয়েছে, রাশিয়ার একটি ক্ষেপণাস্ত্র ইউক্রেনে কুসুম নামের একটি ভারতীয় ওষুধ কোম্পানির গুদামে আঘাত হেনেছে। ভারতের সঙ্গে ‘বিশেষ বন্ধুত্বের’ দাবি করেও মস্কো ইচ্ছাকৃতভাবে ভারতীয় ব্যবসাগুলোকে লক্ষ্যবস্তু করছে। শিশু এবং বয়স্কদের জন্য তৈরি ওষুধ ধ্বংস করা হচ্ছে।

ভারতীয় ব্যবসায়ী রাজীব গুপ্তের মালিকানাধীন কুসুম ইউক্রেনের বৃহত্তম ওষুধ কোম্পানিগুলোর মধ্যে একটি। বেশ কিছু সূত্র এনডিটিভিকে জানিয়েছে, একটি ক্ষেপণাস্ত্র নয় বরং একটি ড্রোন সরাসরি গুদামে আঘাত হেনেছে। কিয়েভের বিবৃতির আগে ইউক্রেনে নিযুক্ত ব্রিটেনের রাষ্ট্রদূত মার্টিন হ্যারিস বলেছেন, রাশিয়ার হামলায় কিয়েভের একটি প্রধান ওষুধের গুদাম ধ্বংস হয়েছে। তবে মার্টিন আরও বলেছেন, রাশিয়ার ড্রোন দিয়ে হামলা চালানো হয়েছে কোনো ক্ষেপণাস্ত্র নয়।

আরও পড়ুন

ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে শান্তি এবং সহিংসতা বন্ধের আহ্বান জানালেও প্রকাশ্যে কোনো পক্ষের প্রতি আলাদা করে কোনো সমর্থন জানায়নি ভারত।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

'রাত ২টা ১৫ মিনিটে' স্বাধীনতার ঘোষণা দেন জিয়াউর রহমান

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে ঢাবির শ্রদ্ধাঞ্জলি

ইরানকে ড্রোন, খাদ্য ও ওষুধ দিচ্ছে রাশিয়া

স্বাধীনতার অনেক আকাঙ্ক্ষা পূরণ হয়নি বলেই নতুন প্রজন্মকে রক্ত দিতে হয়

‘ভারতে গ্রেপ্তারদের ফেরাতে চুক্তি অনুযায়ী অনুরোধপত্র পাঠানো হয়েছে’

স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা