ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১১ এপ্রিল, ২০২৫, ০৫:০৬ বিকাল

নওগাঁর রাণীনগরে আওয়ামী লীগের দুই নেতা গ্রেফতার

নওগাঁর রাণীনগরে আওয়ামী লীগের দুই নেতা গ্রেফতার

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর রাণীনগর থানাপুলিশ অভিযান চালিয়ে বিস্ফোরক মামলায় ইউনিয়ন আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেফতার করেছে। গ্রেফতার দুই জনকে আজ শুক্রবার (১১ এপ্রিল) আদালতে প্রেরণ করা হয়েছে।

রাণীনগর থানার আফিসার ইনচার্জ আব্দুল হাফিজ মো: রায়হান জানান, গত বছরের ২৬ আগষ্ট উপজেলা বিএনপির দলীয় অফিসে হামলা চালিয়ে ভাঙচুর, অগ্নি সংযোগ ও ককটেল বিস্ফোরণের অভিযোগে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোসারব হোসেন বাদি হয়ে মামলা দায়ের করেন।

উক্ত ঘটনার সাথে জরিত সন্দেহে মিরাট ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও আতাইকুলা গ্রামের ওসমান আলীর ছেলে মকলেছুর রহমান (৬৩) ও কাশিমপুর ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার সম্পাদক মঙ্গলপাড়া গ্র্রামের আনোয়ার প্রামানিকের ছেলে সাদিকুল ইসলাম নয়ন (৪২) কে গ্রেফতার করা হয়েছে।

আরও পড়ুন

গত বৃহস্পতিবার রাতে পৃথক অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের আজ শুক্রবার (১১ এপ্রিল) আদালতে প্রেরণ করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ড্রাইভিং লাইসেন্স ও কাগজপত্র ছাড়া জ্বালানি তেল সরবরাহে নিষেধাজ্ঞা

হরমুজে নিরাপত্তা পাবে বাংলাদেশ-সহ ৬ দেশের জাহাজ: আরাগচি

এই প্রথম প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়িতে উড়ল জাতীয় পতাকা

তারেক রহমানের প্রতি মানুষ আস্থাশীল : মির্জা ফখরুল

দৌলতদিয়া ফেরিঘাটে বাসডুবির ঘটনায় নিহত বেড়ে ২৫

'রাত ২টা ১৫ মিনিটে' স্বাধীনতার ঘোষণা দেন জিয়াউর রহমান