ভিডিও শনিবার, ৩০ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ১০ এপ্রিল, ২০২৫, ১২:০৯ দুপুর

তারা ধীরে-ধীরে সব মুসলমানকে নিঃশেষ করার চেষ্টা করবে : মির্জা আব্বাস

সংগৃহীত,তারা ধীরে-ধীরে সব মুসলমানকে নিঃশেষ করার চেষ্টা করবে : মির্জা আব্বাস

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, ফিলিস্তিনে যে নারকীর হত্যাচার-হত্যা হচ্ছে, তা দেখে আমাদের মনে হতে পারে যে শুধু তাদের ওপর অত্যাচার হচ্ছে। আসলে বিষয়টি তা নয়, এক সময় তারা ধীরে-ধীরে বিশ্বের সব মুসলমানকে নিঃশেষ করার চেষ্টা করবে।

তিনি আরও বলেন, মুসলিম বিশ্বের যেসব মোড়ল দেশ নিজেদের রাজত্ব বাঁচানোর জন্য নিজেরা নেতৃত্ব দিচ্ছে না তাদের প্রতি আল্লাহর অভিশাপ নেমে পড়বে। তারা নেতৃত্ব দিলে এবং মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ করলে… ফিলিস্তিনের এই অবস্থা হতো না।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ করে র‍্যালি পূর্ব সমাবেশে এসব কথা বলেন তিনি।

আরও পড়ুন

মির্জা আব্বাস বলেন, আমি নিজেও অনেক দূর থেকে আজকের এই র‍্যালিতে অংশ নিতে এসেছি। এই মিছিলে অংশ নেওয়ার উদ্দেশ্য একটা। কারণ, সশরীরে ফিলিস্তানি মুসলমানদের জন্য কিছু করতে পারছি না। এই প্রতিবাদ মিছিল অস্বাভাবিক রকম বড় হয়েছে। এই মিছিলে শুধু বিএনপি নেতাকর্মী নয়, ধর্মপ্রাণ মুসলমান ভাইয়েরা অংশ নিয়েছেন। আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন প্রজন্মকে শহীদ জিয়ার দেশপ্রেম ও সততা সম্পর্কে জানাতে হবে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

দেশের উন্নয়ন অগ্রযাত্রাকে ব্যাহত করতে একটি মহল ষড়যন্ত্রে লিপ্ত : চসিক মেয়র

শহীদ জিয়ার আদর্শে নতুন বাংলাদেশ গড়তে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

বগুড়ায় এনসিপি নেতাকে জুতাপেটার ভিডিও ভাইরাল, দল থেকে অব্যাহতি

প্রয়াত খামেনির জানাজার প্রস্তুতি নিচ্ছে ইরান

ডাকাতিয়া নদীতে নিখোঁজের ১৮ ঘণ্টা পর কলেজছাত্রের লাশ উদ্ধার