ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০৯ এপ্রিল, ২০২৫, ১২:১৪ দুপুর

পিরোজপুর-খুলনা মহাসড়কে যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ৭

পিরোজপুর-খুলনা মহাসড়কে যাত্রীবাহী বাস খাদে, আহত ৭

পিরোজপুর-বাগেরহাট-খুলনা মহাসড়কের বনগ্রাম বাজারের কাছে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়ক থেকে খাদে পড়ে ৭ যাত্রী আহত হয়েছেন।

আজ বুধবার ( ৯ এপ্রিল ) ১১টায় এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পরপরই স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছেন। তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে পিরোজপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মুহাম্মদ সেলিম মিয়া বলেন, রংপুর থেকে ছেড়ে আসা পিরোজপুর গামী তালুকদার পরিবহনের একটি যাত্রীবাহী বাস পিরোজপুর-বাগেরহাট সড়কের বনগ্রাম নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে যায়। গাড়িতে ৭-৮ জন যাত্রী ছিলেন। এ সময় স্থানীয়রা বাসের মধ্যে থাকা আহত যাত্রীদের উদ্ধার করে আশপাশের বিভিন্ন হাসপাতালে পাঠান।

আরও পড়ুন

ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা আরও বলেন, এ ঘটনায় কোনো নিহতের খবর পাওয়া যায়নি। তবে বাসটি সম্পূর্ণরূপে উদ্ধার না করা পর্যন্ত নিহতের তথ্য দেওয়ার সম্ভব নয়। দুর্ঘটনাকবলিত বাসটিকে উদ্ধারে চেষ্টা চলছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাসডুবির ঘটনায় উদ্ধার অভিযান সাময়িক স্থগিত, ২৬ মরদেহ উদ্ধার

ইসরায়েলের সেনা সদর দপ্তরে ক্ষেপণাস্ত্র হামলা

১৪ মে’র আগেই যুদ্ধ শেষ চান ট্রাম্প, কঠোর অবস্থানে ইরান : ওয়াল স্ট্রিট জার্নাল

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা প্রধানমন্ত্রীর

ইরান চুক্তি করতে আগ্রহী, তবে বলতে ভয় পাচ্ছে : ট্রাম্প

রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে ব্রিটিশ রাজা চার্লসের চি‌ঠি