ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০৯ এপ্রিল, ২০২৫, ১০:১২ দুপুর

ইসরাইলের ধ্বংস চাইলেন পূজা চেরি

ইসরাইলের ধ্বংস চাইলেন পূজা চেরি, ছবি: সংগৃহীত।

বিনোদন ডেস্ক : ফিলিস্তিনের গাজা ও রাফা অঞ্চলে গণহত্যা চালিয়েছে যাচ্ছে বর্বর ইসরাইল। নির্বিচারে নিরস্ত্র মানুষদের ওপর চলছে এই গণহত্যা। দিনে দিনে বেড়ে চলছে লাশের সংখ্যা। 

গাজার এমন করুণ পরিস্থিতিতে কাঁদছে বিশ্ব মানবতা। একইসঙ্গে ইসরাইলের এমন বর্বরতার জন্য ধিক্কার জানাচ্ছেন সবাই। হৃদয় ছুঁয়ে যাচ্ছে প্রতিটি মানুষের। বাংলাদেশের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ইসরাইলের চালানো এ হত্যাকাণ্ডের নিন্দা জানাচ্ছেন। এ থেকে বাদ নেই দেশের শোবিজ তারকারাও। ঢাকাই শোবিজ তারকারা সামাজি যোগাযোগমাধ্যমে ইসরাইলের মানবতাবিরোধী কর্মকাণ্ড বন্ধ করার জন্য আহ্বান জানাচ্ছেন। তাদেরই একজন ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা পূজা চেরি। নিন্দা জানিয়ে মন্তব্য করেছেন এ অভিনেত্রী।

সম্প্রতি পূজা চেরি তার ফেসবুক ভেরিফায়েড পেজে দুটি আর্টওয়ার্ক এবং একটি ছবি পোস্ট করে ফিলিস্তিনিদের বর্তমান করুণ পরিস্থিতি তুলে ধরেছেন। আর ক্যাপশনে বিবেকের কাছে প্রশ্ন রেখে লিখেছেন- ‘এই ধ্বংসলীলার শেষ কবে প্রভু। যাদের হাত থেকে মাসুম বাচ্চাদেরও রেহাই নেই। এমন নিকৃষ্টদের আপনি ধ্বংস করে দেন প্রভু।’

আরও পড়ুন

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে ঢাবির শ্রদ্ধাঞ্জলি

ইরানকে ড্রোন, খাদ্য ও ওষুধ দিচ্ছে রাশিয়া

স্বাধীনতার অনেক আকাঙ্ক্ষা পূরণ হয়নি বলেই নতুন প্রজন্মকে রক্ত দিতে হয়

‘ভারতে গ্রেপ্তারদের ফেরাতে চুক্তি অনুযায়ী অনুরোধপত্র পাঠানো হয়েছে’

স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

বীর শহীদদের জাতীয় স্মৃতিসৌধে ফুলেল শ্রদ্ধা