ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০৯ এপ্রিল, ২০২৫, ০৯:৪৮ সকাল

গাজায় আরও ২৬ জনকে হত্যা

গাজায় আরও ২৬ জনকে হত্যা, ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিনের গাজার বিভিন্ন এলাকায় গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি বাহিনীর মুহুর্মুহু হামলা ২৬ ফিলিস্তিনি নিহত হয়েছেন। একই সময় আহত হয়েছেন শতাধিক। তাদের অনেককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা সম্ভব হয়নি। বুধবার (৯ এপ্রিল) গাজার কর্তৃপক্ষের বরাতে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।

প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার ভোর থেকে ইসরায়েলি বাহিনী উপত্যকাটিতে বোমাবর্ষণ অব্যাহত রাখে। ফলে কমপক্ষে ২৬ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, নতুন করে নিহতের ফলে গাজায় ইসরায়েলি হামলায় কমপক্ষে ৫০ হাজার ৮১০ জন ফিলিস্তিনি নিহত এবং এক লাখ ১৫ হাজার ৬৮৮ জন আহত হয়েছেন। অপরদিকে গাজার সরকারি মিডিয়া অফিসের হিসাবে নিহতের সংখ্যাটি ৬১ হাজার ৭০০ জনেরও বেশি। তাদের দাবি হলো-ধ্বংসস্তূপের নিচে নিখোঁজ হাজার হাজার মানুষকে মৃত বলে ধরে নিয়ে ওই তালিকা করা হয়েছে। তাদের মরদেহ উদ্ধার সম্ভব না হওয়ায় প্রকৃত নিহতের সংখ্যা জানা সম্ভব নয়। 

এর আগে গত সোমবার (৭ এপ্রিল) ৬০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। ওই দিনও শত ফিলিস্তিনি আহত হন। যাদের অনেককে হাসপাতালে ভর্তি সম্ভব হয়নি।

আরও পড়ুন

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

'রাত ২টা ১৫ মিনিটে' স্বাধীনতার ঘোষণা দেন জিয়াউর রহমান

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে ঢাবির শ্রদ্ধাঞ্জলি

ইরানকে ড্রোন, খাদ্য ও ওষুধ দিচ্ছে রাশিয়া

স্বাধীনতার অনেক আকাঙ্ক্ষা পূরণ হয়নি বলেই নতুন প্রজন্মকে রক্ত দিতে হয়

‘ভারতে গ্রেপ্তারদের ফেরাতে চুক্তি অনুযায়ী অনুরোধপত্র পাঠানো হয়েছে’

স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা