ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০৯ এপ্রিল, ২০২৫, ০৮:৩৪ সকাল

বগুড়ায়  ট্রাকের চাপায় শিশু নিহত

বগুড়ায়  ট্রাকের চাপায় শিশু নিহত, ছবি: প্রতিকী ।

স্টাফ রিপোর্টার : বগুড়ায় বালু ভর্তি  ট্রাকের নিচে চাপা পড়ে সাইমন ওরফে  প্রিন্স (১২) নামে এক শিশু শিক্ষার্থী নিহত হয়েছে। এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা ট্রাকটি ভাঙচুর এবং চালককে আটক করে বেদম মারধর করে পুলিশের কাছে সোপর্দ করেছে। আজ বুধবার (৯ এপ্রিল) সকাল ৯টার দিকে সদরের পীরগাছা বন্দরে এ ঘটনা ঘটে। প্রিন্স শহরের বৃন্দাবন পাড়ার রায়হান ইসলামের ছেলে। তবে, সে পীরগাছায় পরিবারের সাথে থেকে পঞ্চম শ্রেণিতে পড়তো ।

বিষয়টি নিশ্চিত করে সদর থানার এসআই আনিসুর রহমান জানান, ওই শিশু শিক্ষার্থী সাইমন প্রিন্স প্রাইভেট পড়া শেষে একটি বাইসাইকেলযোগে বাড়ি ফিরছিল। এসময় পিছন থেকে আসা একটি বালুবোঝাই ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে শিশুটি মারা যায়। পরে বিক্ষুব্ধ জনতা ট্রাকটি আটক করে চালককে গণধোলাই দেন এবং ট্রাকটি ভাঙচুর করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এসময় জনতা মিজানুর নামে ওই ট্রাক চালককে পুলিশের কাছে সোপর্দ করেন। তিনি আরো জানান, বালুবোঝাই ট্রাকটি জব্দ করা হয়েছে। 

আরও পড়ুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বাধীনতার অনেক আকাঙ্ক্ষা পূরণ হয়নি বলেই নতুন প্রজন্মকে রক্ত দিতে হয়

‘ভারতে গ্রেপ্তারদের ফেরাতে চুক্তি অনুযায়ী অনুরোধপত্র পাঠানো হয়েছে’

স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

বীর শহীদদের জাতীয় স্মৃতিসৌধে ফুলেল শ্রদ্ধা

ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক মামুন খালেদ আটক

ভিয়েতনামের বিপক্ষে আজ কঠিন পরীক্ষায় বাংলাদেশ