ভিডিও শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ০৮ এপ্রিল, ২০২৫, ০১:০০ দুপুর

সিরাজগঞ্জে অতিরিক্ত ভাড়া আদায়, ৯৮ হাজার টাকা জরিমানা

সিরাজগঞ্জে অতিরিক্ত ভাড়া আদায়, ৯৮ হাজার টাকা জরিমানা। প্রতীকী ছবি

সিরাজগঞ্জ প্রতিনিধি : ঈদের ছুটি শেষে সিরাজগঞ্জ শহর থেকে ঢাকায় ফিরছে মানুষ। এসময় যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়, লাইসেন্স ও ফিটনেস সনদবিহীন বাস চালানোর দায়ে ৯৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল সোমবার দিনব্যাপী শহরের বাজার স্টেশন ও কড্ডার মোড় এলাকার বাস কাউন্টারগুলোতে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অমৃতা শারলীন রাজ্জাক।

তিনি আরও জানায়, সিরাজগঞ্জ থেকে ঢাকা ও রাজশাহীসহ বিভিন্ন জেলায় চলাচলকারী যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়, টিকিটে ভাড়া মূল্য না লেখা, কাউন্টারে সিরাজগঞ্জ-ঢাকা রুটের মূল্য তালিকা না থাকাসহ লাইসেন্স ও ফিটনেস সনদবিহীন গাড়িগুলোকে জরিমানা করা হয়।

আরও পড়ুন

এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রুহুল আমিন, সেনাবাহিনী, পুলিশ, বিআরটিএ কর্মকর্তারা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদযাত্রায় ট্রেনের টিকিট কিনতে চেয়েছে ৩৭ লাখ মানুষ: রেলমন্ত্রী 

বাগেরহাটে নববধূ মিতুসহ তিনজনের দাফন সম্পন্ন

ইসরায়েলি হামলায় লেবাননে ১০ দিনে ৬৮৭ জন নিহত

আগামী কয়েকদিনে দেশজুড়ে বজ্রসহ বৃষ্টির আভাস

সংসদে নিরপেক্ষ আম্পায়ারিং করব: স্পিকার

জীবন সব সময় সহজ পথে চলে না : প্রিয়াঙ্কা