ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০৮ এপ্রিল, ২০২৫, ১১:৫৮ দুপুর

কুমিল্লার রাণীরবাজারে কেএফসিতে ভাঙচুর ও লুটপাট

কুমিল্লার রাণীরবাজারে কেএফসিতে ভাঙচুর ও লুটপাট

নিউজ ডেস্ক: ইসরায়েলি বাহিনীর চলমান বর্বরতার প্রতিবাদে এবং ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিল থেকে কুমিল্লায় কেএফসি রেস্টুরেন্টে ভাঙচুর ও লুটপাট করা হয়েছে।

সোমবার (৭ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে নগরীর রাণীরবাজার নজরুল এভিনিউ এলাকার কেএফসির শাখায় বিক্ষোভকারীরা ভাঙচুর চালায়।  

এর আগে নগরীর বিভিন্ন জায়গা থেকে বেশ কয়েকজনের একটি দল এসে রাণীরবাজার এলাকায় জড়ো হতে থাকে। এক পর্যায়ে কেএফসি ভাঙচুর চালায় তারা৷ পরে ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনী এসে উপস্থিতি হয়।

আরও পড়ুন

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানায়, বেশ কয়েকজনের একটি দল কুমিল্লা নগরীর রাণীর বাজার এলাকার কেএফসির সামনে এসে সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে জড়ো হয়। বিভিন্ন স্লোগান দিতে থাকে। এক পর্যায়ে কেএফসি’র দিকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে ভাঙচুর চালায়। বিক্ষোভকারীদের একটি অংশ রেস্টুরেন্টটির ভিতরে ঢুকেও ভাঙচুর চালায়।

কুমিল্লা কোতোয়ালি মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম জানান, কেএফসির সামনে আগে থেকেই পুলিশ ছিল। কিন্তু, মাগরিবের নামাজ শুরু হওয়ার পর সেখানে সাত আট জন মিলে কেএফসির ভিতরে ঢুকে ভাঙচুর চালায়। মাত্র কয়েক মিনিটের মধ্যেই তারা এই ঘটনা ঘটায়। পুলিশ কিছু বুঝে ওঠার আগেই তারা সেখান থেকে পালিয়ে যায়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাসডুবির ঘটনায় উদ্ধার অভিযান সাময়িক স্থগিত, ২৬ মরদেহ উদ্ধার

ইসরায়েলের সেনা সদর দপ্তরে ক্ষেপণাস্ত্র হামলা

১৪ মে’র আগেই যুদ্ধ শেষ চান ট্রাম্প, কঠোর অবস্থানে ইরান : ওয়াল স্ট্রিট জার্নাল

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা প্রধানমন্ত্রীর

ইরান চুক্তি করতে আগ্রহী, তবে বলতে ভয় পাচ্ছে : ট্রাম্প

রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে ব্রিটিশ রাজা চার্লসের চি‌ঠি