ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০৮ এপ্রিল, ২০২৫, ০৯:৪৩ সকাল

ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে বগুড়ায় ছাত্রদলের বিক্ষোভ

ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে বগুড়ায় ছাত্রদলের বিক্ষোভ, ছবি: রাহেনুর ইসলাম।

স্টাফ রিপোর্টার : ফিলিস্তিনের গাজায় বর্বর ইসরায়েলি বাহিনীর গণহত্যার প্রতিবাদে বগুড়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা ছাত্রদল। 

আজ মঙ্গলবার (৮ এপ্রিল) দুপুরের দিকে শহরের প্রাণকেন্দ্র সাতামাথা মুক্তমঞ্চে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপি’র ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাবেক সাবেক সংসদ সদস্য মোশারফ হোসেন।

এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কমিটির সদস্য, কৃষকদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সাবেক সংসদ সদস্য হেলালুজ্জামান তালুকদার লালু। জেলা ছাত্রদল সভাপতি হাবিবুর রশিদ সন্ধান সরকারের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশ আরও বক্তব্য রাখেন জেলা ছাত্রদল সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশ। 

আরও পড়ুন

বক্তারা, সমাবেশ থেকে ইসরায়েলের গণহত্যার প্রতিবাদ জানিয়ে সকল ইসরায়েলি পণ্য বয়কটের আহবান জানান। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল শহর প্রদক্ষিণ শেষে আলতাফুন্নেছা খেলার মাঠে গিয়ে শেষ হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পরকীয়ার অভিযোগে যা বললেন অভিনেত্রী মৌসুমীর স্বামী

ড্রাইভিং লাইসেন্স ও কাগজপত্র ছাড়া জ্বালানি তেল সরবরাহে নিষেধাজ্ঞা

হরমুজে নিরাপত্তা পাবে বাংলাদেশ-সহ ৬ দেশের জাহাজ: আরাগচি

এই প্রথম প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়িতে উড়ল জাতীয় পতাকা

তারেক রহমানের প্রতি মানুষ আস্থাশীল : মির্জা ফখরুল

দৌলতদিয়া ফেরিঘাটে বাসডুবির ঘটনায় নিহত বেড়ে ২৫