ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০৭ এপ্রিল, ২০২৫, ০২:০৮ দুপুর

অ্যাসিডিটির ঘরোয়া সমাধান

সংগৃহীত,অ্যাসিডিটির ঘরোয়া সমাধান

লাইফস্টাইল ডেস্ক : বুক জ্বালা করা, ঢেকুর ওঠা, বমিভাব, পেটে ব্যথা, ক্ষুধামন্দা, অল্প খেলেই ভরাপেট অনুভূত হওয়া, পিঠে ও বুকে ব্যথা হয় অনেকেরই। বেশ কিছু খাবার থেকে এটা হয়, আবার অনেক সময় না খেয়ে থাকলেও খারাপ লাগে।

অ্যাসিডিটির সমস্যার সমাধান কিন্তু ঘরোয়াভাবেই সম্ভব। জেনে নিন: 

দারুচিনি

এই মসলাটি প্রাকৃতিক অ্যান্টাসিড হিসেবে কাজ করে। এটি হজম প্রক্রিয়া ও শোষণক্রিয়া শক্তিশালী করে পাকস্থলীর সমস্যা দূর করবে। পাকস্থলীতে ইনফেকশন থেকে মুক্তি পেতে দারুচিনির চা পান করুন।  

জিরা 

জিরা বীজ অ্যাসিড প্রতিরোধী হিসেবে কাজ করে। হজম প্রক্রিয়ায় সহায়ক এবং পাকস্থলীর ব্যথানাশক হিসেবে কাজ করে। ভাজা জিরা গুঁড়া করে একগ্লাস পানির সঙ্গে মিশিয়ে বা এককাপ গরম পানিতে এক চা-চামচ জিরা বীজ মিশিয়ে প্রতিবেলা খাবারের পর পান করুন।  

তুলসিপাতা 

তুলসিপাতা থেঁতো করে মধুর সঙ্গে মিশিয়ে খেতে পারলে কয়েক ঘণ্টার মধ্যেই সুফল পাওয়া যায়।  

আপেল সাইডার ভিনেগার

আরও পড়ুন

একগ্লাস হালকা গরম পানিতে দুই চা-চামচ ভিনেগার মেশান। খালি পেটে পান করুন পেটে গ্যাস জমবে না।  

আনারস 

আনারস প্রাকৃতিক উপায়ে খাদ্য ভেঙে হজম প্রক্রিয়াকে সহজ করে।  

ঠান্ডা দুধ

দুধে থাকা ক্যালসিয়াম পাকস্থলীতে অ্যাসিড তৈরিতে বাধা দেয়। অ্যাসিডিটিতে আক্রান্ত হলে একগ্লাস ঠান্ডা দুধ পান করুন।

পানি

পর্যাপ্ত পানি পান করতে হবে। তবে খাবার গ্রহণের ৩০ মিনিট পরে পানি পান করুন, এতে খাবারের পরিপাক ভালো হয়। পরিমিত খাবার খেতে হবে, কম তেল মসলায় রান্না করার অভ্যাস করাও জরুরি। আর দীর্ঘ সময় না খেয়ে থাকা ঠিক নয়। কুমড়া, পেঁয়াজ, মরিচ ও নারিকেল, গরুর মাংসসহ রিচ ফুড এড়িয়ে চললে অ্যাসিডিটি নিয়ন্ত্রণে থাকবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

'রাত ২টা ১৫ মিনিটে' স্বাধীনতার ঘোষণা দেন জিয়াউর রহমান

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে ঢাবির শ্রদ্ধাঞ্জলি

ইরানকে ড্রোন, খাদ্য ও ওষুধ দিচ্ছে রাশিয়া

স্বাধীনতার অনেক আকাঙ্ক্ষা পূরণ হয়নি বলেই নতুন প্রজন্মকে রক্ত দিতে হয়

‘ভারতে গ্রেপ্তারদের ফেরাতে চুক্তি অনুযায়ী অনুরোধপত্র পাঠানো হয়েছে’

স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা