ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০৭ এপ্রিল, ২০২৫, ১২:৫২ দুপুর

পাবনার সাঁথিয়ায় সেনাবাহিনীর অভিযানে দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাং সদস্য আটক

পাবনার সাঁথিয়ায় সেনাবাহিনীর অভিযানে দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাং সদস্য আটক।

পাবনা প্রতিনিধি : পাবনার সাঁথিয়ায় আধিপত্যের কারণে দেশীয় অস্ত্র প্রদর্শন করে এলাকায় অরাজকতা ও উত্তেজনা সৃষ্টির অভিযোগে কিশোর গ্যাংয়ের এক সদস্যকে আটক করেছে পুলিশ। গতকাল রোববার বিকেলে সাঁথিয়া উপজেলার পার করমজা গ্রাম থেকে তাকে আটক করে সেনাবাহিনী। এসময় বেশ কিছু দেশীয় অস্ত্র জব্দ করা হয়। আটককৃত লাম হোসেন (১৫) উপজেলার পার করমজা গ্রামের আব্দুল্লা প্রামাণিকের ছেলে।

সেনাবাহিনীর বি এ-১০১১২ ক্যাপ্টেন আল আমিন খান বিষয়টি নিশ্চিত করে জানান, স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ লাম হোসেনকে (১৫) আটক করেছে সেনাবাহিনীর একটি টহল টিম।

আরও পড়ুন

গ্রেফতার কিশোরের কাছ থেকে জব্দ করা হয়েছে রামদা, ছুরি, চাপাতিসহ ১০টি নানা ধরণের দেশীয় অস্ত্র। পরে তাকে সাঁথিয়া থানায় হস্তান্তর করা হয়। আজ সোমবার (৭ এপ্রিল) দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে ঢাবির শ্রদ্ধাঞ্জলি

ইরানকে ড্রোন, খাদ্য ও ওষুধ দিচ্ছে রাশিয়া

স্বাধীনতার অনেক আকাঙ্ক্ষা পূরণ হয়নি বলেই নতুন প্রজন্মকে রক্ত দিতে হয়

‘ভারতে গ্রেপ্তারদের ফেরাতে চুক্তি অনুযায়ী অনুরোধপত্র পাঠানো হয়েছে’

স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

বীর শহীদদের জাতীয় স্মৃতিসৌধে ফুলেল শ্রদ্ধা