ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০৭ এপ্রিল, ২০২৫, ১২:০১ দুপুর

নাটোরে হঠাৎ শিলাবৃষ্টি ফল ও ফসলের ক্ষতি

নাটোরে হঠাৎ শিলাবৃষ্টি ফল ও ফসলের ক্ষতি

নাটোর সংবাদদাতা : নাটোরের বিভিন্ন উপজেলায় শিলাসহ বৃষ্টি হয়েছে। এ সময় আম, লিচু, কলা, পেঁয়াজ, রসুন, গম, ভূট্টাসহ রবি শস্যের ক্ষতি হয়েছে। বেশ কিছু কাঁচাঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। গতকাল রোববার বিকেল সাড়ে ৫টার দিকে সদর, বাগাতিপাড়া, লালপুর, নলডাঙ্গা উপজেলার বিভিন্ন স্থানে শিলাসহ বৃষ্টি শুরু হয়। কোথাও কোথাও বৃষ্টির চেয়ে শিলার মাত্রা বেশি দেখা যায়।

এতে আম ও লিচুর কুঁড়ি ঝরে গেছে। গম, ভুট্টা, পেঁয়াজ, রসুন ও কলার ক্ষতি হয়েছে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উ-পরিচালক হাবিবুর রহমান তাৎক্ষণিকভাবে ক্ষয়-ক্ষতির পরিমাণ জানাতে পারেননি। শিলাসহ বৃষ্টির কারণে বিভিন্ন এলাকার কাঁচাঘর, টিনের চালা ক্ষতিগ্রস্ত হয়েছে।

আরও পড়ুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হেড কোচের লাইসেন্স পেলেন ডি মারিয়া 

নেইমারকে খেলাতে সরব ব্রাজিলের সাবেকরা, নীরব আনচেলত্তি

যুদ্ধের কারণে স্থগিত এশিয়ান কাপের ড্র

বাসডুবির ঘটনায় উদ্ধার অভিযান সাময়িক স্থগিত, ২৬ মরদেহ উদ্ধার

ইসরায়েলের সেনা সদর দপ্তরে ক্ষেপণাস্ত্র হামলা

১৪ মে’র আগেই যুদ্ধ শেষ চান ট্রাম্প, কঠোর অবস্থানে ইরান : ওয়াল স্ট্রিট জার্নাল