ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০৭ এপ্রিল, ২০২৫, ১১:৪৬ দুপুর

নারায়ণগঞ্জের যুবককে কুপিয়ে হত্যা

নারায়ণগঞ্জের বন্দরে যুবককে কুপিয়ে হত্যা

নারায়ণগঞ্জের বন্দরে পূর্ব শত্রুতার জেরে রনি নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

রোববার সন্ধ্যায় উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের মাধবপাশা এলাকায় এ ঘটনা ঘটে। সে ওই এলাকার ছলিমুদ্দিন মিয়ার ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সন্ধ্যায় অজ্ঞাত কয়েকজন যুবক রনিকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে রাস্তায় ফেলে পালিয়ে যায়। পরে আশেপাশের লোকজন তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

আরও পড়ুন

নিহতের স্ত্রী সীমা আক্তার জানান, নিহত রনি সাথে এলাকার পঞ্চায়েত কমিটির সভাপতি সাত্তার ও ডেনি মাসুদ সহ কয়েকজনের সঙ্গে তার পূর্বশত্রুতা ছিল। এর জের ধরে সন্ধ্যায় তাদের নেতৃত্বে রনিকে কুপিয়ে হত্যা করা হয়।

বন্দর থানার ওসি তরিকুল ইসলাম জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। তার বিরুদ্ধে মাদক ও সন্ত্রাস সম্পর্কিত একাধিক মামলা রয়েছে। তবে হত্যা সাথে জড়িতদের গ্রেফতারে পুলিশের একাধিক টিমের অভিযান চলছে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

'রাত ২টা ১৫ মিনিটে' স্বাধীনতার ঘোষণা দেন জিয়াউর রহমান

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে ঢাবির শ্রদ্ধাঞ্জলি

ইরানকে ড্রোন, খাদ্য ও ওষুধ দিচ্ছে রাশিয়া

স্বাধীনতার অনেক আকাঙ্ক্ষা পূরণ হয়নি বলেই নতুন প্রজন্মকে রক্ত দিতে হয়

‘ভারতে গ্রেপ্তারদের ফেরাতে চুক্তি অনুযায়ী অনুরোধপত্র পাঠানো হয়েছে’

স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা