ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০৭ এপ্রিল, ২০২৫, ০৯:৪৫ সকাল

গাজাবাসীর জন্য শাকিবের প্রার্থনা

গাজাবাসীর জন্য শাকিবের প্রার্থনা, ছবি: সংগৃহীত।

বিনোদন ডেস্ক : ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় নির্বিচার হামলা অব্যাহত রেখেছে দখলদার ইসরায়েল। গত ১৮ মার্চ যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করে গাজায় ফের ব্যাপক হামলা চালানো শুরু করে ইসরায়েলি সেনারা। পাখির মতো মরছে মানুষ। আহতদের চিৎকারে ভারী আকাশ-বাতাস।

গাজার এমন পরিস্থিতিতে হতবাক বিশ্বমানবতা। এ বর্বরতা হৃদয় স্পর্শ করেছে বিশ্বের সব শ্রেণিপেশার মানুষের। নিজ নিজ জায়গা থেকে প্রতিবাদ জানাচ্ছেন সবাই। শোবিজ অঙ্গনেও দেখা গেছে গাজাবাসীদের জন্য শোকের ছায়া। গাজা নিয়ে হৃদয়ভাঙা অনুভূতি শেয়ার করেছেন অনেক তারকা। সেই দলে রয়েছেন শাকিব খানও। রোববার (৬ এপ্রিল) এক ফেসবুক পোস্টে শাকিব খান লেখেন, ‘গাজা শুধু একটি ভৌগোলিক নাম নয়; এটি যেন আজ নির্যাতিত মানুষের প্রতীক! দুঃখজনক হলেও বাস্তবতা হচ্ছে, সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করা ছাড়া আর কিছু করতে না পারা। তাদের পাশে আছি-ভালোবাসা, সংহতি, আর শান্তির প্রত্যাশায়।’

আরও পড়ুন

শাকিব ছাড়াও গাজায় বর্বর হত্যার প্রতিবাদ জানিয়েছেন জয়া আহসান, সিয়াম আহমেদ, সাদিয়া আয়মানসহ বিনোদন অঙ্গনের অনেক তারকারা। 

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাসডুবির ঘটনায় উদ্ধার অভিযান সাময়িক স্থগিত, ২৬ মরদেহ উদ্ধার

ইসরায়েলের সেনা সদর দপ্তরে ক্ষেপণাস্ত্র হামলা

১৪ মে’র আগেই যুদ্ধ শেষ চান ট্রাম্প, কঠোর অবস্থানে ইরান : ওয়াল স্ট্রিট জার্নাল

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা প্রধানমন্ত্রীর

ইরান চুক্তি করতে আগ্রহী, তবে বলতে ভয় পাচ্ছে : ট্রাম্প

রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে ব্রিটিশ রাজা চার্লসের চি‌ঠি