ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০৭ এপ্রিল, ২০২৫, ০৫:১৬ সকাল

তিন বৎসর নিষেধাজ্ঞা কাটিয়ে ক্রিকেটে ফিরলেন নাসির

তিন বৎসর নিষেধাজ্ঞা কাটিয়ে ক্রিকেটে ফিরলেন নাসির, ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক: ফ্র্যাঞ্চাইজি লিগে খেলতে গিয়ে তথ্য গোপন করে আইসিসির নিষেধাজ্ঞায় পড়েছিলেন নাসির হোসেন। সেই কালো অধ্যায় শেষে আবারো ক্রিকেটে ফিরেছেন এই অলরাউন্ডার। ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) দিয়ে মাঠের ক্রিকেটে প্রত্যাবর্তন হয়েছে তার।সোমবার (৬ এপ্রিল) ডিপিএলে গাজি গ্রুপ ক্রিকেটার্সের মুখোমুখি হয়েছে রূপগঞ্জ টাইগার্স। এই ম্যাচে রুপগঞ্জের হয়ে মাঠে নামছেন নাসির। টস জিতে শুরুতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে রূপগঞ্জ। তাদের একাদশে আছেন নাসির।

এর আগে ২০২১ সালে আবুধাবি টি-টেন লিগ খেলতে গিয়ে একটি আইফোন উপহার নেন নাসির। কিন্তু সেই তথ্য তিনি গোপন করেন। আর তথ্য গোপন করায় তাকে নিয়ে তদন্ত করে আইসিসি। শেষ পর্যন্ত সেই অপরাধ নাসির স্বীকার করে নেন। তথ্য গোপন করে আইসিসির নিয়ম ভাঙায় নাসিরকে সব ধরনের ক্রিকেট থেকে দুই বছরের জন্য নিষিদ্ধ করেছিল আইসিসি। যেখানে ছয় মাসের স্থগিত নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল। শাস্তির শর্ত পূরণ করায় গতকাল থেকে নাসিরের ওপর থাকা নিষেধাজ্ঞা শেষ হয়।

গাজি গ্রুপ ক্রিকেটার্স একাদশ-

আরও পড়ুন

আব্দুল মজিদ, অমিত মজুমদার, আল আমিন (অধিনায়ক), ফয়সাল আহমেদ রায়হান, হোসনে হাবিব, আওলাদ হোসাইন জীবন, নোহায়েল সানদিদ, মহিউদ্দিন তারেক, আসাদুল্লাহ আল গালিব, আরিফুল হক ও নাসির হোসেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

'রাত ২টা ১৫ মিনিটে' স্বাধীনতার ঘোষণা দেন জিয়াউর রহমান

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে ঢাবির শ্রদ্ধাঞ্জলি

ইরানকে ড্রোন, খাদ্য ও ওষুধ দিচ্ছে রাশিয়া

স্বাধীনতার অনেক আকাঙ্ক্ষা পূরণ হয়নি বলেই নতুন প্রজন্মকে রক্ত দিতে হয়

‘ভারতে গ্রেপ্তারদের ফেরাতে চুক্তি অনুযায়ী অনুরোধপত্র পাঠানো হয়েছে’

স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা