ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০৬ এপ্রিল, ২০২৫, ০৫:০৫ বিকাল

বগুড়ার শাজাহানপুরে সড়ক দুর্ঘটনায় মানসিক ভারসাম্যহীন নারী নিহত

বগুড়ার শাজাহানপুরে সড়ক দুর্ঘটনায় মানসিক ভারসাম্যহীন নারী নিহত। প্রতীকী ছবি

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি : শাজাহানপুরে ঢাকা-বগুড়া মহাসড়কের নয়মাইল জামালপুর নামক স্থানে সড়ক পারাপারের সময় মোটরসাইকেলের ধাক্কায় ধলি খাতুন (৬২) নামের এক নারী নিহত হয়েছেন। তিনি নয়মাইল জামালপুর গ্রামের আলিমুদ্দিন প্রামানিকের স্ত্রী।

আজ রোববার (৬ এপ্রিল) সকাল ৭ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। শেরপুর হাইওয়ে থানার ইনচার্জ আজিজুল ইসলাম জানান, স্থানীয়রা জানিয়েছেন ধলি খাতুন মানসিক ভারসাম্যহীন। মহাসড়কে পারাপার হতে গিয়ে ঢাকাগামী লেনে মোটরসাইকেলের ধাক্কা খেয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান।

আরও পড়ুন

অপরদিকে আহত অবস্থায় মোটরসাইকেল চালককে উদ্ধার করে স্থানীয় একটি ক্লিনিকে ভর্তি করা হয়েছে। মোটরসাইকেলটি শেরপুর হাইওয়ে থানা হেফাজতে হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানকে ড্রোন, খাদ্য ও ওষুধ দিচ্ছে রাশিয়া

স্বাধীনতার অনেক আকাঙ্ক্ষা পূরণ হয়নি বলেই নতুন প্রজন্মকে রক্ত দিতে হয়

‘ভারতে গ্রেপ্তারদের ফেরাতে চুক্তি অনুযায়ী অনুরোধপত্র পাঠানো হয়েছে’

স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

বীর শহীদদের জাতীয় স্মৃতিসৌধে ফুলেল শ্রদ্ধা

ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক মামুন খালেদ আটক