ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০৬ এপ্রিল, ২০২৫, ০২:৫৩ দুপুর

একই রশিতে ঝুলে থাকা মা ও ছেলের লাশ উদ্ধার

একই রশিতে ঝুলে থাকা মা ও ছেলের লাশ উদ্ধার

নিউজ ডেস্ক:  ঝালকাঠির নলছিটি উপজেলার মগড় ইউনিয়নের পূর্ব সুজাবাদ রায়াপুর এলাকার মাঝি বাড়ি থেকে রেইনট্রি গাছের সঙ্গে একই রশিতে ঝুলে থাকা মা ও ছেলের লাশ উদ্ধার করেছে পুলিশ।

 রবিবার (৬ এপ্রিল) সকালে তাদের লাশ উদ্ধার করা হয়।

নিহত ব্যক্তিরা হলেন- রুবি বেগম (৫৫) ও আসাদ মাঝি (৩৫)। তারা ওই এলাকার মুদিদোকানি হানিফ মাঝির স্ত্রী ও ছেলে।

আরও পড়ুন

হানিফ মাঝি অভিযোগ করে বলেন, ‘‘একই এলাকার সিরাজ হাওলাদারের মেয়ে গত রমজানে নিখোঁজ হয়। এরপর থেকেই দাবি করা হচ্ছিল, আসাদ তার মেয়েকে লুকিয়ে রেখেছে। এ ঘটনার জেরে সিরাজের ছেলে সাদ্দাম আসাদকে মারধর করে। এরপর বিভিন্নভাবে হুমকি ও চাপ দেওয়া হচ্ছিল। এ কারণে আমার স্ত্রী ও ছেলে আত্মহত্যা করেছে।’’

নলছিটি  থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুস সালাম বলেন, ‘‘মা-ছেলের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানয় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।’’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুদ্ধ বন্ধের শঙ্কায় নতুন পাঁয়তারা নেতানিয়াহুর

হেড কোচের লাইসেন্স পেলেন ডি মারিয়া 

নেইমারকে খেলাতে সরব ব্রাজিলের সাবেকরা, নীরব আনচেলত্তি

যুদ্ধের কারণে স্থগিত এশিয়ান কাপের ড্র

বাসডুবির ঘটনায় উদ্ধার অভিযান সাময়িক স্থগিত, ২৬ মরদেহ উদ্ধার

ইসরায়েলের সেনা সদর দপ্তরে ক্ষেপণাস্ত্র হামলা