ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০৬ এপ্রিল, ২০২৫, ১১:২৮ দুপুর

সিঙ্গাপুরে যাচ্ছেন তামিম

সিঙ্গাপুরে যাচ্ছেন তামিম

স্পোর্টস ডেস্ক : গত ২৪ মার্চ ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) মাঠে নামার আগে হৃদরোগে আক্রান্ত হয়ন তামিম ইকবাল খান। এরপর দেশেই দুটি হাসপাতালে চিকিৎসা চলে তার। এবার উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে যাচ্ছেন তিনি। শুরুতে থাইল্যান্ড যাওয়ার কথা থাকলেও পরিবারের সিদ্ধান্তে গন্তব্য বদলে গেছে। এরই মধ্যে তামিমের সিঙ্গাপুরের ভিসা ও বিমানের টিকিট চূড়ান্ত করা হয়েছে বলে জানা গেছে।

পারিবারিক সূত্র জানিয়েছে, আগামী ৭ এপ্রিল সিঙ্গাপুরের একজন অভিজ্ঞ হৃদরোগ বিশেষজ্ঞের সঙ্গে দেখা করবেন তামিম। সেখানে পরামর্শ নেওয়ার পাশাপাশি পুরো শরীরের পূর্ণাঙ্গ স্বাস্থ্যপরীক্ষাও করাবেন তিনি। তামিমের বর্তমান শারীরিক অবস্থা নিয়ে ঢাকায় যে বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তামিম, সে হাসপাতালের মেডিকেল বোর্ডপ্রধান অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদার জানিয়েছেন, ‘ক্রিকেটে তিনি ফিরবেন কি না, সেটা তিন-চার মাস পর আমাদের কার্ডিয়াক টিম ও ফিজিওরা তামিমের অবস্থা পর্যবেক্ষণ করে সিদ্ধান্ত নেবেন।’

আরও পড়ুন

তামিমের শারীরিক অবস্থা সম্পর্কে সার্বক্ষণিক খোঁজ রাখছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান চিকিৎসক ডা. দেবাশীষ চৌধুরী। তিনি জানান, ‘তামিম এখন আশঙ্কামুক্ত, তবে সম্পূর্ণ বিশ্রামে রয়েছেন।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে ব্রিটিশ রাজা চার্লসের চি‌ঠি

স্বাধীনতা দিবসে স্মৃতিসৌধে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের শ্রদ্ধা

স্বাধীনতা দিবসে বাংলাদেশকে অ‌ভিনন্দন জানালো পা‌কিস্তান

‘এখন শ্রদ্ধা জানাচ্ছে, কিন্তু ২৫ মার্চ নিয়ে তাদের অনুশোচনা নেই’

স্বাধীনতা দিবসে তারেক রহমানকে থাই প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

পরকীয়ার অভিযোগে যা বললেন অভিনেত্রী মৌসুমীর স্বামী