ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০৬ এপ্রিল, ২০২৫, ০৮:৪৮ সকাল

সিরাজগঞ্জে ট্রাকচাপায় শিশুসহ নিহত ২

সিরাজগঞ্জে ট্রাকচাপায় শিশুসহ নিহত ২, ছবি: সংগৃহীত।

মফস্বল ডেস্ক : সিরাজগঞ্জের রায়গঞ্জে ট্রাকচাপায় অটোভ্যানের যাত্রী এক শিশুসহ দুজন নিহত হয়েছেন। এসময় অটোভ্যানে থাকা আরও পাঁচ যাত্রী গুরুতর আহত হন। শনিবার (৫ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টায় ঢাকা-বগুড়া মহাসড়কের উপজেলার ভূঁইয়াগাঁতী পল্লী বিদ্যুতের কার্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশু উল্লাপাড়া উপজেলার দেঘলবাড়ী গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে মেরাজুল ইসলাম (১০)। অপর জন সলঙ্গা থানার ঘুড়কা দাসপাড়া গ্রামের সুবল দাসের ছেলে সুশান্ত কুমার দাস (৪৫)। আহত ব্যক্তিদের মধ্যে দুজন নারী ও তিন জন পুরুষ। 

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ জানান, ঢাকা থেকে ছেড়ে আসা মুরগিবাহী ট্রাক দ্রুতগতিতে বগুড়ার দিকে যাচ্ছিল। বিপরীত দিক ভূঁইয়াগাঁতী বাসস্ট্যান্ড থেকে যাত্রী নিয়ে অটোভ্যানটি মহাসড়ক দিয়ে ঘুড়কা এলাকার দিকে যাচ্ছিল। ভূঁইয়াগাঁতী পল্লী বিদ্যুৎ এলাকা অতিক্রম করার সময় ট্রাকটি অটোভ্যানকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অটোভ্যানে থাকা শিশুসহ দুই যাত্রী নিহত হন। আহত হন অটোভ্যানে থাকা আরও পাঁচ যাত্রী। তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। 

আরও পড়ুন

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাসডুবির ঘটনায় উদ্ধার অভিযান সাময়িক স্থগিত, ২৬ মরদেহ উদ্ধার

ইসরায়েলের সেনা সদর দপ্তরে ক্ষেপণাস্ত্র হামলা

১৪ মে’র আগেই যুদ্ধ শেষ চান ট্রাম্প, কঠোর অবস্থানে ইরান : ওয়াল স্ট্রিট জার্নাল

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা প্রধানমন্ত্রীর

ইরান চুক্তি করতে আগ্রহী, তবে বলতে ভয় পাচ্ছে : ট্রাম্প

রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে ব্রিটিশ রাজা চার্লসের চি‌ঠি