ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০৬ এপ্রিল, ২০২৫, ০৮:০৫ সকাল

একই রশিতে ঝুলেছিল মা-ছেলে 

একই রশিতে ঝুলেছিল মা-ছেলে, ছবি: সংগৃহীত।

মফস্বল ডেস্ক : ঝালকাঠির নলছিটিতে একটি বাগানের রেন্ট্রি গাছ থেকে একই রশিতে ঝুলন্ত অবস্থায় মা ও ছেলের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি আত্মহত্যার ঘটনা। আজ রোববার (৬ এপ্রিল) সকালে মগড় ইউনিয়নের রায়াপুর গ্রামে একটি বাগানে রেন্ট্রি গাছের সঙ্গে একই রশিতে ঝুলন্ত অবস্থায় তাদের পাওয়া যায়। মা রুবি বেগম (৫০) ও তার ছেলে আসাদ হোসেন (৩৫) রায়াপুর গ্রামের আবু হানিফ মাঝির স্ত্রী ও ছেলে।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। ঘরের পেছনের একটি রেন্ট্রি গাছে মা ও ছেলের মরদেহ একই রশিতে ঝুলতে দেখে উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তারা আত্মহত্যা করেছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ এখনও জানা যায়নি।’ পুলিশ আরও জানায়, রুবি বেগম ও আসাদ হোসেন খুলনায় বসবাস করতেন। ঈদ উপলক্ষ্যে তারা নিজ গ্রাম রায়াপুরে এসেছিলেন।
 

আরও পড়ুন

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বাধীনতার অনেক আকাঙ্ক্ষা পূরণ হয়নি বলেই নতুন প্রজন্মকে রক্ত দিতে হয়

‘ভারতে গ্রেপ্তারদের ফেরাতে চুক্তি অনুযায়ী অনুরোধপত্র পাঠানো হয়েছে’

স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

বীর শহীদদের জাতীয় স্মৃতিসৌধে ফুলেল শ্রদ্ধা

ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক মামুন খালেদ আটক

ভিয়েতনামের বিপক্ষে আজ কঠিন পরীক্ষায় বাংলাদেশ