ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০৫ এপ্রিল, ২০২৫, ০৪:০০ দুপুর

বগুড়ার কাহালুতে হাসুয়া ও বার্মিজ চাকুসহ জনতার হাতে আটক দুই যুবক

বগুড়ার কাহালুতে হাসুয়া ও বার্মিজ চাকুসহ জনতার হাতে আটক দুই যুবক। ছবি : দৈনিক করতোয়া

কাহালু (বগুড়া) প্রতিনিধি : কাহালু উপজেলার নশিপাড়া গ্রামে দেশিয় অস্ত্র বড় দু’টি হাসুয়া এবং একটি বার্মিজ চাকুসহ স্থানীয় জনতা বিপুল হাসান (১৯) ও ওবায়দুল ইসলাম (১৯) নামের দুই যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে। ঘটনাটি ঘটেছে গতকাল শুক্রবার রাত ১১টার দিকে নশিরপাড়া গ্রামে। আটককৃত বিপুল হাসান উপজেলার জয়তুল গ্রামের মো. বেলাল হোসেনের এবং ওবায়দুল ইসলাম পার্শ্ববর্তী নশিরপাড়া গ্রামের আব্দুল হাইয়ের ছেলে।

জানা গেছে, ঘটনার দিন রাতে নশিরপাড়া গ্রামের একটি সমিতির উদ্যোগে সদস্যদের জন্য একই গ্রামের ছলেমান আলীর বাড়ির উঠানে খাবারের আয়োজন করা হয়। রান্নাবান্না চলাকালীন বিপুল হাসান ও ওবায়দুলসহ আরও ৩/৪ জন যুবক ধারালো দেশিয় অস্ত্র হাতে উচিয়ে নশিরপাড়া গ্রামের আব্দুল মান্নানের ছেলে মো. শাহীনকে (২৫) আক্রমণ করার জন্য জন্য খুঁজতে থাকে।

আরও পড়ুন

এসময় নশিরপাড়া গ্রামের মানুষ দু’টি হাসুয়া ও একটি বার্মিজ চাকুসহ বিপুল হাসান ও ওবায়দুলকে আটক করলেও অন্যরা পালিয়ে যায়। পরে এ বিষয়ে কাহালু থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে বিপুল হাসান ও ওবায়দুল ইসলামকে গ্রেফতার করে উদ্ধার করা দেশিয় অস্ত্রসহ তাদের থানায় নিয়ে যায়। এ ব্যাপারে তাদের বিরুদ্ধে আজ শনিবার (৫ এপ্রিল) সকালে কাহালু থানায় অস্ত্র আইনে মামলা দিয়ে ওই দিন দুপুরে তাদের বগুড়া আদালতে পাঠানো হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

'রাত ২টা ১৫ মিনিটে' স্বাধীনতার ঘোষণা দেন জিয়াউর রহমান

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে ঢাবির শ্রদ্ধাঞ্জলি

ইরানকে ড্রোন, খাদ্য ও ওষুধ দিচ্ছে রাশিয়া

স্বাধীনতার অনেক আকাঙ্ক্ষা পূরণ হয়নি বলেই নতুন প্রজন্মকে রক্ত দিতে হয়

‘ভারতে গ্রেপ্তারদের ফেরাতে চুক্তি অনুযায়ী অনুরোধপত্র পাঠানো হয়েছে’

স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা