ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০৫ এপ্রিল, ২০২৫, ০৯:২৬ সকাল

আবারও বিতর্কে সারা আলি খান

আবারও বিতর্কে সারা আলি খান, ছবি: সংগৃহীত।

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী সাইফকন্যা সারা আলি খানকে মাঝে মধ্যেই নানা মন্দির ও তীর্থস্থানে দেখা যায়। এর আগেও বিভিন্ন মন্দিরে পুজা পাঠ করেছেন তিনি। বলা বাহুল্য, পরিবার সুত্রে দুই ধর্মের আচার কমবেশি পালন করেন সাইফ-অমৃতা কন্যা। 

এবার কামাখ্যা দেবীর দর্শন করতে গুয়াহাটি গিয়েছিলেন সারা। সেখান থেকে ইনস্টাগ্রামে বেশকিছু ছবিও ভাগ করে নেন অভিনেত্রী। সেখানে সাদা পোশাকে দেখা যায় অভিনেত্রীকে। এছাড়াও তার পরনে ছিল সাদা চুড়িদার, সঙ্গে সাদা ওড়না দিয়ে মাথা ঢেকেছিলেন তিনি। পুজা পাঠের সময় সারার কপালে ছিল লাল সিঁদুর। তাছাড়াও সারাকে এক নদীর তীরে মগ্ন হয়ে বসে থাকতে দেখা যায়। জানা গেছে, নবরাত্রি উপলক্ষেই সারা আলি খান সেই দেবীর দর্শনে যান।

আরও পড়ুন

সারার এসব ছবি প্রকাশ্যে আসতেই নেটিজেনরা নানা মন্তব্যে ভরিয়ে দেন তাকে। তবে মিশ্র প্রতিক্রিয়া এসেছে ভক্তদের থেকে। কিছু নেটিজেনরা যেমন সারাকে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন, অনেক দেবীর কৃপা প্রার্থনাও করছেন। অন্যদিকে, অভিনেত্রীর নিজ ধর্মকে প্রশ্নবিদ্ধ করার প্রসঙ্গও তুলেছেন। যেমন এক নেটিজেন সারার ধর্মের প্রসঙ্গ টেনে লেখেন, ‘মুসলিম হওয়ার পরেও এটা করা উচিত নয়। আমি সকল ধর্মকে সম্মান করি। কিন্তু মুসলিমদের জন্য এটা পাপ। আল্লাহ এটা পছন্দ করবেন না। আল্লাহকে খুশি করতে হবে, মানুষকে নয়।’ আর একজন ব্যবহারকারী লেখেন, ‘তুমি কেন ইসলামিক উৎসবের কোনও ছবি শেয়ার করো না’, একজন অভিনেত্রীকে নাম বদলানোর পরামর্শ দিয়েছেন। তিনি লিখেছেন, ‘সারা নাম বদলে সীতা রাখো, এটাই ভালো হবে।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

'রাত ২টা ১৫ মিনিটে' স্বাধীনতার ঘোষণা দেন জিয়াউর রহমান

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে ঢাবির শ্রদ্ধাঞ্জলি

ইরানকে ড্রোন, খাদ্য ও ওষুধ দিচ্ছে রাশিয়া

স্বাধীনতার অনেক আকাঙ্ক্ষা পূরণ হয়নি বলেই নতুন প্রজন্মকে রক্ত দিতে হয়

‘ভারতে গ্রেপ্তারদের ফেরাতে চুক্তি অনুযায়ী অনুরোধপত্র পাঠানো হয়েছে’

স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা