ভিডিও রবিবার, ০৮ মার্চ ২০২৬, ২২ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ০৩ এপ্রিল, ২০২৫, ১২:১৬ দুপুর

 যশোরে ফুচকা খেয়ে হাসপাতালে ২১৩, বিক্রেতা গ্রেপ্তার

 যশোরে ফুচকা খেয়ে হাসপাতালে ২১৩, বিক্রেতা গ্রেপ্তার

নিউজ ডেস্ক:   যশোরের অভয়নগরে ঈদের দিন অস্থায়ী দোকানের ফুচকা খেয়ে ২১৩ জন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হতে হয়েছে। সেই ফুচকা বিক্রেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (৩ এপ্রিল) রাতে মনিরামপুর উপজেলার ঢাকুরিয়া গ্রামের বাড়ি থেকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন অভয়নগর থানার পরিদর্শক (তদন্ত) শুভ্র প্রকাশ দাশ।

ঘটনার দুইদিন পর মনির নামে ওই ফুসকা বিক্রেতা মনিরের বিরুদ্ধে অভয়নগর থানায় একই উপজেলার আমডাঙ্গা গ্রামের তাছাওয়ার হুসাইনের ছেলে তানজিম হুসাইন বাদি হয়ে মামলা দায়ের করেন। 

ফুচকা বিক্রেতা মনির হোসেন ঢাকুরিয়া গ্রামের উত্তরপাড়ার আব্দুল লতিফ মিন্টুর ছেলে।

আরও পড়ুন

ঈদের দিন মনির হোসেনের ফুচকা খেয়ে রাত থেকে একের পর এক মানুষ পেট ব্যথা, বমি ও ডায়রিয়ার উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হতে শুরু করে। পরের দিন পর্যন্ত বিপুল সংখ্যক মানুষ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন।

চাঞ্চল্যকর এ বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যম ও গণমাধ্যমে প্রচার হওয়ায় ফুচকা দোকানিকে আটকে অভিযান শুরু করে পুলিশ। 

শুভ্র প্রকাশ দাশ বলেন, “মনির হোসেনের বিরুদ্ধে নিরাপদ খাদ্য আইনে মামলা করেছেন ভুক্তভোগী তানজিম হোসাইন। এ মামলায় গ্রেপ্তার দেখিয়ে বৃহস্পতিবার তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুবাইয়ে মিসাইলের ধ্বংসাবশেষ পড়ে পাকিস্তানি নিহত

জাতীয় নাগরিক পার্টির নারী সংগঠনের আত্মপ্রকাশ আজ

ইরান থেকে মিসাইল নিক্ষেপ, লেবানন থেকে ইসরায়েলে ছোড়া হলো রকেট

প্রথমবারের মতো ইরানের তেলক্ষেত্র লক্ষ্য করে ইসরায়েলের হামলা

তামিমের সেঞ্চুরির পর আফিফ-নাহিদের বলে জয় বিসিবি একাদশের

আন্তর্জাতিক নারী দিবস আজ